sayed
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বাধীনতার বিরোধিতা থেকে সংসদের প্রধান বিরোধী দল জামায়াত কীভাবে এতদূর

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী এককভাবে যত আসন পেয়েছে, তা আগে আর কখনোই পায়নি।

বাংলাদেশের স্বাধীনতার সরাসরি বিরোধিতা করা এবং মুক্তিযুদ্ধের সময় দলটির নেতাদের পাকিস্তান বাহিনীর সহযোগী হিসেবে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের জড়িত থাকারও অভিযোগ রয়েছে। সেই ইতিহাসকে সাথে নিয়েই এবার বাংলাদেশের সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জামায়াত।

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে দলটি স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রাজধানী ঢাকায় কোনো আসন পেতে সক্ষম হলো। এবার তারা রাজধানী ঢাকার ১৫টি আসনের মধ্যে পাঁচটি আসনে জয় পেয়েছে, যার একটিতে জিতেছেন দলটির আমির শফিকুর রহমান।

ঢাকা জেলার ২০টি আসনে তার জয় সাতটিতে।

অবশ্য খুলনায় নিজের আসনে হেরে গেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
কিন্তু সব মিলিয়ে এবারের নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা এককভাবে ৬৮টি সংসদীয় আসনে জয় পেয়েছে এবং এগুলোসহ জামায়াত নেতৃত্বাধীন জোট মোট ৭৭টি আসন নিয়ে এবার প্রধান বিরোধী দল হিসেবে সংসদে যাচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনের ফলই বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে জামায়াতের এ যাবতকালের সবচেয়ে বড় অর্জন।

তাদের মতে, নির্বাচনকে ঘিরে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও প্রতিকূল পরিবেশে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার দক্ষতার পাশাপাশি অনেক আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকার কারণে দলটি আগের তুলনায় এবার অনেক বেশি আসন পেয়েছে।
একই সঙ্গে এবারের নির্বাচনে আওয়ামী লীগের না থাকাটাও কোনো কোনো জায়গায় জামায়াতকে সুবিধা দিয়েছে বলে মনে করেন অনেকে।

তবে জামায়াত নেতাদের দিক থেকে এ বিষয়ে কোনো মূল্যায়ন বা মন্তব্য পাওয়া যায়নি। একজন নেতা বলেছেন, দলীয় বৈঠকে এসব বিষয় পর্যালোচনা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা পরিষদের টাকার অভিযোগের জবাব দিলেন হাসনাত আবদুল্লাহ

রাশিয়া বড় ধরণের হামলার প্রস্তুতি নিচ্ছে: জেলেনস্কি

বিএনপির নেতৃত্বে দেশ ও স্বাধীনতা নিরাপদ থাকবে : পরিবেশ মন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গড়তে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

রুশ ড্রোন নাকি পথভ্রষ্ট হামলা? রোমানিয়ার আবাসিক ভবনে বিস্ফোরণ ঘিরে উদ্বেগ

প্রধানমন্ত্রীর আকস্মিক সফরে উন্মোচিত নগর ব্যবস্থাপনার দুর্বলতা, শাস্তির মুখে দুই কর্মকর্তা

আদ্-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

সালাহউদ্দিনের হস্তক্ষেপে বেঁচে গেল ‘ট্রাম্প’, ফিরছে নারায়ণগঞ্জের খামারে

মুহূর্তে ছাই স্বপ্ন ও সঞ্চয়, কালশীতে নিঃস্ব শত শত পরিবার

ঈদযাত্রায় দেশের মহাসড়কে মৃত্যুমিছিল, একদিনে প্রাণ গেল ১২ জনের

১০

ঘরমুখী মানুষের ঢল: চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত স্থবির মহাসড়ক

১১

কালশি বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

১২

শহীদ জিয়ার জীবন ও কর্ম নিয়ে বিটিভির বিশেষ আয়োজন

১৩

ঝড়ের কবলে আন্তর্জাতিক ফ্লাইট কলকাতায়

১৪

সাতক্ষীরায় কারাবন্দি সাবেক আইনজীবী নেতা আব্দুল লতিফের মৃত্যু

১৫

‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ।তৌহিদ হোসেন।

১৬

বর্ষার আগে সতর্কবার্তা: নিয়ন্ত্রণ না হলে গত বছরের রেকর্ড ছাড়াতে পারে ডেঙ্গু

১৭

হোয়াইট হাউসের সামনে গোলাগুলি, হামলাকারী নিহত

১৮

গত ২৪ ঘণ্টায় হামে আরও ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়েছে

১৯

রামিসা হত্যা মামলায় আদালতে চার্জশিট, অভিযুক্ত দুইজন

২০