sayed
২৯ মে ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর আকস্মিক সফরে উন্মোচিত নগর ব্যবস্থাপনার দুর্বলতা, শাস্তির মুখে দুই কর্মকর্তা

প্রধানমন্ত্রী

কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম এবং চলমান উন্নয়নকাজের অগ্রগতি সরেজমিনে দেখতে রাজধানীর বিভিন্ন এলাকা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা ঢাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রধানমন্ত্রী পূর্বঘোষণা ছাড়াই তাঁকে এবং ঢাকা দক্ষিণ সিটির প্রশাসককে তাঁর বাসভবনের সামনে যেতে বলেন। পরে তাঁদের নিজ গাড়ি ছেড়ে প্রধানমন্ত্রীর গাড়িতে উঠতে বলা হয়। পরিদর্শনের উদ্দেশ্য সম্পর্কে আগে থেকে কাউকে কিছু জানানো হয়নি।

পরিদর্শনের সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজারসহ কয়েকটি এলাকায় কোরবানির পশুর বর্জ্যের পাশাপাশি আগের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। এসব এলাকায় বর্জ্য অপসারণে অবহেলার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

এরপর তাঁর নির্দেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজিরকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে দুই সিটি করপোরেশনকে আগেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে কয়েকটি এলাকায় সেই নির্দেশনার বাস্তবায়নে ঘাটতি ধরা পড়ে।

সরকারি সূত্র বলছে, নগর পরিচ্ছন্নতা ও জনসেবার মান নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন ভবিষ্যতেও অব্যাহত থাকতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার বিরুদ্ধে ফরমায়েশি রায় ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের সমাবেশ

শিখা অনির্বাণের চিরন্তন শিখা নিভে থাকার তথ্য ঘিরে নতুন প্রশ্ন

ক্রয়ক্ষমতা রক্ষায় বড় পদক্ষেপ সামাজিক নিরাপত্তা ও খাদ্য সহায়তায় রেকর্ড বরাদ্দ

কারখানা বন্ধে উদ্বেগ, রেমিট্যান্সে বাড়ছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

দুবাইয়ে আটক বেনজীর আহমেদকে ছেড়ে দেওয়া হয়েছে

দিল্লি বিমানবন্দরে আটকা পড়লেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা :ধরলেন ফিরতি ফ্লাইট

বাংলাদেশিদের টার্গেট করে পাকিস্তান-সংশ্লিষ্ট অঙ্গ পাচার চক্রের অভিযোগ

‘থানা পুড়িয়ে দিয়েছি’ বলে আলোচনায় আসা সন্ত্রাসী, ধাওয়ার অভিযোগ তুলে থানায় আশ্রয়

ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে ব্যাপক সংঘর্ষ

১০

স্ট্রিট লাইটিংয়ের নতুন প্রযুক্তি শিখতে রাজশাহী সিটি করপোরেশনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর নির্দেশনা

১১

বিশ্ব-দানবের মুখোশ খুললেন জয়শঙ্কর

১২

সংসদে তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ

১৩

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ২০৯ ধর্ষণ: টিআইবি

১৪

৭ জুনকে কেন্দ্র করে মাঠে বাড়তি নজরদারি সম্ভাব্য ঝটিকা মিছিলের আশঙ্কায় জেলা পুলিশকে সতর্কবার্তা

১৫

ছয় দফা থেকে স্বাধীনতা: বাঙালির মুক্তিযাত্রার স্মরণীয় দিন

১৬

সংকটে ব্যাংক খাত, তবু সেখানেই সরকারের ভরসা

১৭

কুয়েত-বাহরাইনে হামলার পর তেহরানের কড়া বার্তা ,হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

১৮

কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় শুরু

১৯

বছরের মধ্যেই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

২০