sayed
৬ জুন ২০২৬, ৬:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় শুরু

বাংলাদেশ ও তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, দুই দেশের প্রতিরক্ষা, রাজনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে এই যৌথ কমিটি কাজ করবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারের জন্য প্রতি বছর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নিয়মিত বৈঠক আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রতিরক্ষা সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদপ্রার্থী হিসেবে খলিলুর রহমানকে সমর্থন দেওয়ায় তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

তিন দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সফরের দ্বিতীয় দিনে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। পরে রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শনের জন্য কক্সবাজার সফর করেন এবং সেখানে শরণার্থী ক্যাম্পের সার্বিক অবস্থা সম্পর্কে অবহিত হন। সফর শেষে শনিবার বিকেলে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক এই উদ্যোগ বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রতিরক্ষা সহযোগিতাকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় দফা থেকে স্বাধীনতা: বাঙালির মুক্তিযাত্রার স্মরণীয় দিন

সংকটে ব্যাংক খাত, তবু সেখানেই সরকারের ভরসা

কুয়েত-বাহরাইনে হামলার পর তেহরানের কড়া বার্তা ,হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় শুরু

বছরের মধ্যেই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের পর বাড়ল বিদ্যুতের দাম

প্রায় ১৩ মাস কারাভোগের পর মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

হঠাৎ মমতার মুখে ওসমান হাদি হত্যাকাণ্ড: নতুন বিতর্কে ভারত-বাংলাদেশ রাজনীতি

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অর্জন করলেন বৈশ্বিক এই মর্যাদা

১০

কিংবদন্তি নেতা তোফায়েল আহমেদ। রাজনীতির এক স্বর্ণালী অধ্যায়ের অবসান

১১

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

১২

তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, ১৯ জন আটক

১৩

তোফায়েল আহমেদের মৃত্যুতে শেখ হাসিনার গভীর শোক

১৪

আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমদ আর নেই

১৫

বিশ্বকাপের আগে গোল উৎসবে মাতলো ব্রাজিল,

১৬

লেবাননে ইসরায়েলি অভিযান জোরদার, বিশ্ববাজারে তেলের দাম দুই শতাংশের বেশি বৃদ্ধি

১৭

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদত্যাগ

১৮

বিতর্কের কেন্দ্রে মোহসিন রশীদ: সেনাবাহিনী ও শেখ হাসিনা ইস্যুতে বিশেষ সাক্ষাৎকার

১৯

রাষ্ট্রকে চ্যালেঞ্জকারীদের দমন করা হবে, চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তা

২০