sayed
২৫ মে ২০২৬, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বর্ষার আগে সতর্কবার্তা: নিয়ন্ত্রণ না হলে গত বছরের রেকর্ড ছাড়াতে পারে ডেঙ্গু

ডেঙ্গু

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এডিস মশার ঘনত্ব আশঙ্কাজনক মাত্রায় পৌঁছেছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, বর্ষা মৌসুম শুরুর আগেই কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া হলে চলতি বছর ডেঙ্গুর প্রকোপ আগের বছরের রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ মে পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ১৭ জন এবং এ সময়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। বছরের শুরুতে সংক্রমণ কিছুটা কম থাকলেও এপ্রিল থেকে আক্রান্তের সংখ্যা আবার বাড়তে শুরু করেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার জানান, ঢাকার বিভিন্ন এলাকায় এডিস মশার ‘ব্রুটো ইনডেক্স’ ২০-এর বেশি পাওয়া গেছে, যা উচ্চ ঝুঁকির ইঙ্গিত বহন করে। শুধু রাজধানী নয়, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, বরিশালসহ বিভিন্ন জেলাতেও ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু ফগিং বা স্প্রে কার্যক্রমের ওপর নির্ভর করলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে। মশার প্রজননস্থল শনাক্ত করে উৎস ধ্বংস করা এবং স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করাই হতে পারে সবচেয়ে কার্যকর পদক্ষেপ।

বিশেষ করে জমে থাকা পরিষ্কার পানি এখন সবচেয়ে বড় উদ্বেগ হিসেবে দেখা দিচ্ছে। বাসাবাড়ির টব, ড্রাম, নির্মাণাধীন ভবন ও ছাদে জমে থাকা পানি দ্রুত অপসারণ না করা হলে সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হচ্ছে এবং বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড প্রস্তুতের কাজ চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার বিরুদ্ধে ফরমায়েশি রায় ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের সমাবেশ

শিখা অনির্বাণের চিরন্তন শিখা নিভে থাকার তথ্য ঘিরে নতুন প্রশ্ন

ক্রয়ক্ষমতা রক্ষায় বড় পদক্ষেপ সামাজিক নিরাপত্তা ও খাদ্য সহায়তায় রেকর্ড বরাদ্দ

কারখানা বন্ধে উদ্বেগ, রেমিট্যান্সে বাড়ছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

দুবাইয়ে আটক বেনজীর আহমেদকে ছেড়ে দেওয়া হয়েছে

দিল্লি বিমানবন্দরে আটকা পড়লেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা :ধরলেন ফিরতি ফ্লাইট

বাংলাদেশিদের টার্গেট করে পাকিস্তান-সংশ্লিষ্ট অঙ্গ পাচার চক্রের অভিযোগ

‘থানা পুড়িয়ে দিয়েছি’ বলে আলোচনায় আসা সন্ত্রাসী, ধাওয়ার অভিযোগ তুলে থানায় আশ্রয়

ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে ব্যাপক সংঘর্ষ

১০

স্ট্রিট লাইটিংয়ের নতুন প্রযুক্তি শিখতে রাজশাহী সিটি করপোরেশনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর নির্দেশনা

১১

বিশ্ব-দানবের মুখোশ খুললেন জয়শঙ্কর

১২

সংসদে তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ

১৩

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ২০৯ ধর্ষণ: টিআইবি

১৪

৭ জুনকে কেন্দ্র করে মাঠে বাড়তি নজরদারি সম্ভাব্য ঝটিকা মিছিলের আশঙ্কায় জেলা পুলিশকে সতর্কবার্তা

১৫

ছয় দফা থেকে স্বাধীনতা: বাঙালির মুক্তিযাত্রার স্মরণীয় দিন

১৬

সংকটে ব্যাংক খাত, তবু সেখানেই সরকারের ভরসা

১৭

কুয়েত-বাহরাইনে হামলার পর তেহরানের কড়া বার্তা ,হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

১৮

কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় শুরু

১৯

বছরের মধ্যেই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

২০