sayed
৩০ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির নেতৃত্বে দেশ ও স্বাধীনতা নিরাপদ থাকবে : পরিবেশ মন্ত্রী

পরিবেশ মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকারের কাছেই দেশ ও দেশের স্বাধীনতা নিরাপদ থাকবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আজ এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, সশস্ত্র লড়াইয়ে অংশ নিয়েছেন এবং স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে তাঁর নেতৃত্বে দেশের অনেক পরিবর্তন হয়েছে।

তিনি বলেন, ১৯৮০ সালের ৩০ মে তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়। তাঁর দেশ গঠনের স্বপ্ন ও আদর্শকে ধারণ করে বেগম খালেদা জিয়া এগিয়ে আসেন এবং দেশ গড়ার কাজে অংশ নেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ আবারও উন্নয়নের পথে যাত্রা শুরু করেছে। বারবার প্রমাণ হয়েছে যে, এ দেশ, স্বাধীনতা ও উন্নয়ন কেবল বিএনপির নেতৃত্বে নিরাপদ।

উপজেলা সভাপতি মো. আকবর হোসেনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্যসচিব হুমায়ুন কবির বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তৃতা করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, গাজী হাবিবুল্লাহ মানিক, যুবদল নেতা নাছির উদ্দীন খোন্দকার, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমদ ডিপলু, সদস্যসচিব মনছুর উদ্দিন ভূঞা, ছাত্রদল সভাপতি সাইমুন হক রাজীব প্রমুখ।

এদিকে, পরিবেশ মন্ত্রী মাদক ও কিশোর গ্যাং প্রসঙ্গে বলেন, মাদকের ব্যবহার রোধে অভিভাবকদের পাশাপাশি শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের সমন্বিত দায়িত্ব রয়েছে। তারা যথাযথ দায়িত্ব পালন করবেন। সবাই মিলে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। এক্ষেত্রে বিএনপি নেতা কর্মীদের দায়িত্ব সবচেয়ে বেশি। জনগণের শাস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া বড় ধরণের হামলার প্রস্তুতি নিচ্ছে: জেলেনস্কি

বিএনপির নেতৃত্বে দেশ ও স্বাধীনতা নিরাপদ থাকবে : পরিবেশ মন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গড়তে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

রুশ ড্রোন নাকি পথভ্রষ্ট হামলা? রোমানিয়ার আবাসিক ভবনে বিস্ফোরণ ঘিরে উদ্বেগ

প্রধানমন্ত্রীর আকস্মিক সফরে উন্মোচিত নগর ব্যবস্থাপনার দুর্বলতা, শাস্তির মুখে দুই কর্মকর্তা

আদ্-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

সালাহউদ্দিনের হস্তক্ষেপে বেঁচে গেল ‘ট্রাম্প’, ফিরছে নারায়ণগঞ্জের খামারে

মুহূর্তে ছাই স্বপ্ন ও সঞ্চয়, কালশীতে নিঃস্ব শত শত পরিবার

ঈদযাত্রায় দেশের মহাসড়কে মৃত্যুমিছিল, একদিনে প্রাণ গেল ১২ জনের

ঘরমুখী মানুষের ঢল: চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত স্থবির মহাসড়ক

১০

কালশি বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

১১

শহীদ জিয়ার জীবন ও কর্ম নিয়ে বিটিভির বিশেষ আয়োজন

১২

ঝড়ের কবলে আন্তর্জাতিক ফ্লাইট কলকাতায়

১৩

সাতক্ষীরায় কারাবন্দি সাবেক আইনজীবী নেতা আব্দুল লতিফের মৃত্যু

১৪

‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ।তৌহিদ হোসেন।

১৫

বর্ষার আগে সতর্কবার্তা: নিয়ন্ত্রণ না হলে গত বছরের রেকর্ড ছাড়াতে পারে ডেঙ্গু

১৬

হোয়াইট হাউসের সামনে গোলাগুলি, হামলাকারী নিহত

১৭

গত ২৪ ঘণ্টায় হামে আরও ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়েছে

১৮

রামিসা হত্যা মামলায় আদালতে চার্জশিট, অভিযুক্ত দুইজন

১৯

নীরব চাঁদাবাজি আশ্রয়-প্রশ্রয়দাতা ৩১৪; ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ আতঙ্কে,

২০