sayed
২৬ ডিসেম্বর ২০২৫, ৩:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে ৫ ঘর

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে রাজাপালং ইউনিয়নের কুতুপালং ক্যাম্পের বি-ব্লকে এই আগুনের সূত্রপাত হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি বসতঘর পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের সহায়তায় ক্যাম্পের ইমার্জেন্সি ফায়ার রেসপন্স ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তৎপরতা অব্যাহত রয়েছে।

অন্যদিকে, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানাতে পারব।’

হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্যাম্পজুড়ে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। জানা যায়, বি-ব্লকের একটি ঘরে কীভাবে আগুন লেগেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রয়ক্ষমতা রক্ষায় বড় পদক্ষেপ সামাজিক নিরাপত্তা ও খাদ্য সহায়তায় রেকর্ড বরাদ্দ

কারখানা বন্ধে উদ্বেগ, রেমিট্যান্সে বাড়ছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

দুবাইয়ে আটক বেনজীর আহমেদকে ছেড়ে দেওয়া হয়েছে

দিল্লি বিমানবন্দরে আটকা পড়লেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা :ধরলেন ফিরতি ফ্লাইট

বাংলাদেশিদের টার্গেট করে পাকিস্তান-সংশ্লিষ্ট অঙ্গ পাচার চক্রের অভিযোগ

‘থানা পুড়িয়ে দিয়েছি’ বলে আলোচনায় আসা সন্ত্রাসী, ধাওয়ার অভিযোগ তুলে থানায় আশ্রয়

ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে ব্যাপক সংঘর্ষ

স্ট্রিট লাইটিংয়ের নতুন প্রযুক্তি শিখতে রাজশাহী সিটি করপোরেশনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বিশ্ব-দানবের মুখোশ খুললেন জয়শঙ্কর

১০

সংসদে তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ

১১

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ২০৯ ধর্ষণ: টিআইবি

১২

৭ জুনকে কেন্দ্র করে মাঠে বাড়তি নজরদারি সম্ভাব্য ঝটিকা মিছিলের আশঙ্কায় জেলা পুলিশকে সতর্কবার্তা

১৩

ছয় দফা থেকে স্বাধীনতা: বাঙালির মুক্তিযাত্রার স্মরণীয় দিন

১৪

সংকটে ব্যাংক খাত, তবু সেখানেই সরকারের ভরসা

১৫

কুয়েত-বাহরাইনে হামলার পর তেহরানের কড়া বার্তা ,হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

১৬

কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় শুরু

১৭

বছরের মধ্যেই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

১৮

জ্বালানি তেলের পর বাড়ল বিদ্যুতের দাম

১৯

প্রায় ১৩ মাস কারাভোগের পর মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

২০