sayed
২৬ ডিসেম্বর ২০২৫, ২:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্প-সমর্থিত নাসরি আসফুরাকে জয়ী ঘোষণা

হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত প্রার্থী নাসরি আসফুরাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। কয়েক সপ্তাহের নাটকীয়তা, প্রযুক্তিগত বিভ্রাট আর জালিয়াতির পাল্টাপাল্টি অভিযোগের পর অবশেষে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন আসফুরার জয়ে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।
হন্ডুরাসের ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিল (সিএনই) জানিয়েছে, রক্ষণশীল ন্যাশনাল পার্টির প্রার্থী আসফুরা ৪০ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মধ্যপন্থী লিবারেল পার্টির সালভাদর নাসরাল্লা পেয়েছেন ৩৯ দশমিক ৫ শতাংশ ভোট। বিজয়ী ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় আসফুরা বলেন, ‘হন্ডুরাস, আমি দেশ পরিচালনার জন্য প্রস্তুত। আমি আপনাদের হতাশ করব না।’ তবে এ ফলাফল প্রত্যাখ্যান করেছেন সালভাদর নাসরাল্লা। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অসংগতির ওপর ভিত্তি করে তৈরি করা কোনো ফলাফল আমি মেনে নেব না।’ তবে একই সঙ্গে তিনি সমর্থকদের শান্ত থাকারও আহ্বান জানিয়েছেন। দেশটির কংগ্রেসের প্রেসিডেন্ট লুইস রেডন্ডো এ ফলাফলকে ‘সম্পূর্ণ অবৈধ’ বলে আখ্যা দিয়েছেন।
গত ৩০ নভেম্বর হন্ডুরাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ভোট গণনার সময় দুবার কারিগরি বিপর্যয় ঘটায় ফলাফল প্রকাশে দীর্ঘ বিলম্ব হয়। নির্বাচনী কর্মকর্তাদের মতে, প্রায় ১৫ শতাংশ ভোট হাতে গণনা করতে হয়েছে। এই বিলম্বকে কেন্দ্র করে গত সপ্তাহজুড়ে রাজধানী তেগুচিগালপাসহ দেশজুড়ে বিক্ষোভ করেছেন ক্ষমতাসীন লিব্রে পার্টির হাজার হাজার সমর্থক। বিদায়ী প্রেসিডেন্ট সিওমারা কাস্ত্রো এ ঘটনাকে ‘নির্বাচনী অভ্যুত্থান’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তোলেন। নির্বাচনী প্রচার চলাকালে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, আসফুরা না জিতলে হন্ডুরাসে মার্কিন আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়া হবে। এমনকি মাদক ও অস্ত্র মামলায় যুক্তরাষ্ট্রে কারাদ-প্রাপ্ত হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে সাধারণ ক্ষমা ঘোষণা করে সবাইকে চমকে দেন ট্রাম্প।
আসফুরার জয়ে সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র নবনির্বাচিত প্রশাসনের সঙ্গে দ্বিপক্ষীয় নিরাপত্তা এবং অবৈধ অভিবাসন বন্ধে কাজ করতে আগ্রহী। বিশ্লেষকেরা মনে করছেন, আসফুরার এই জয় হন্ডুরাসের অভ্যন্তরীণ রাজনীতিতে বিভাজন আরও স্পষ্ট করবে এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে দেশটির সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তবে বিরোধী শিবিরের বিক্ষোভ দেশটিতে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুশ ড্রোন নাকি পথভ্রষ্ট হামলা? রোমানিয়ার আবাসিক ভবনে বিস্ফোরণ ঘিরে উদ্বেগ

প্রধানমন্ত্রীর আকস্মিক সফরে উন্মোচিত নগর ব্যবস্থাপনার দুর্বলতা, শাস্তির মুখে দুই কর্মকর্তা

আদ্-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

সালাহউদ্দিনের হস্তক্ষেপে বেঁচে গেল ‘ট্রাম্প’, ফিরছে নারায়ণগঞ্জের খামারে

মুহূর্তে ছাই স্বপ্ন ও সঞ্চয়, কালশীতে নিঃস্ব শত শত পরিবার

ঈদযাত্রায় দেশের মহাসড়কে মৃত্যুমিছিল, একদিনে প্রাণ গেল ১২ জনের

ঘরমুখী মানুষের ঢল: চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত স্থবির মহাসড়ক

কালশি বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

শহীদ জিয়ার জীবন ও কর্ম নিয়ে বিটিভির বিশেষ আয়োজন

ঝড়ের কবলে আন্তর্জাতিক ফ্লাইট কলকাতায়

১০

সাতক্ষীরায় কারাবন্দি সাবেক আইনজীবী নেতা আব্দুল লতিফের মৃত্যু

১১

‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ।তৌহিদ হোসেন।

১২

বর্ষার আগে সতর্কবার্তা: নিয়ন্ত্রণ না হলে গত বছরের রেকর্ড ছাড়াতে পারে ডেঙ্গু

১৩

হোয়াইট হাউসের সামনে গোলাগুলি, হামলাকারী নিহত

১৪

গত ২৪ ঘণ্টায় হামে আরও ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়েছে

১৫

রামিসা হত্যা মামলায় আদালতে চার্জশিট, অভিযুক্ত দুইজন

১৬

নীরব চাঁদাবাজি আশ্রয়-প্রশ্রয়দাতা ৩১৪; ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ আতঙ্কে,

১৭

নিউমুরিং টার্মিনালের দায়িত্বে থাকছে বর্তমান ঠিকাদার, বাড়তি ব্যয়ে এলএনজি আমদানির অনুমোদন

১৮

সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুনের মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক

১৯

শেখ হাসিনা বিচার মোকাবিলায় দেশে ফেরার পরিকল্পনা করছে। বাহাউদ্দিন নাছিম

২০