sayed
১৮ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন

আমির খসরু মাহমুদ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দিয়েছে সরকার।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভা শেষে সংবাদ সম্মেলনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নতুন অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট আকার ধরা হয়েছে ৩ লাখ কোটি টাকা।

তিনি বলেন, এডিপিতে সরকারের নিজস্ব অর্থায়ন রাখা হয়েছে ১ লাখ ৯৯ হাজার কোটি টাকা। এছাড়া বিদেশি ঋণ সহায়তা ও অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ১০ হাজার কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার বিশেষ নজর দেবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, সরকারের নির্বাচনি ইশতেহার ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার প্রতিফলন আগামী বাজেটে থাকবে।

তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতি থেকে ঘুরে দাঁড়াতে আগামী পাঁচ বছরের জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি শুধু অবকাঠামো উন্নয়ন নয়, বরং সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য নিয়েই প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ধীরে ধীরে বিশ্বের কাছে বিনিয়োগের নিরাপদ গন্তব্যে পরিণত হচ্ছে। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

দুবাইয়ে আটক বেনজীর আহমেদকে ছেড়ে দেওয়া হয়েছে

দিল্লি বিমানবন্দরে আটকা পড়লেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা :ধরলেন ফিরতি ফ্লাইট

বাংলাদেশিদের টার্গেট করে পাকিস্তান-সংশ্লিষ্ট অঙ্গ পাচার চক্রের অভিযোগ

‘থানা পুড়িয়ে দিয়েছি’ বলে আলোচনায় আসা সন্ত্রাসী, ধাওয়ার অভিযোগ তুলে থানায় আশ্রয়

ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে ব্যাপক সংঘর্ষ

স্ট্রিট লাইটিংয়ের নতুন প্রযুক্তি শিখতে রাজশাহী সিটি করপোরেশনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বিশ্ব-দানবের মুখোশ খুললেন জয়শঙ্কর

সংসদে তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ২০৯ ধর্ষণ: টিআইবি

১০

৭ জুনকে কেন্দ্র করে মাঠে বাড়তি নজরদারি সম্ভাব্য ঝটিকা মিছিলের আশঙ্কায় জেলা পুলিশকে সতর্কবার্তা

১১

ছয় দফা থেকে স্বাধীনতা: বাঙালির মুক্তিযাত্রার স্মরণীয় দিন

১২

সংকটে ব্যাংক খাত, তবু সেখানেই সরকারের ভরসা

১৩

কুয়েত-বাহরাইনে হামলার পর তেহরানের কড়া বার্তা ,হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

১৪

কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় শুরু

১৫

বছরের মধ্যেই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

১৬

জ্বালানি তেলের পর বাড়ল বিদ্যুতের দাম

১৭

প্রায় ১৩ মাস কারাভোগের পর মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

১৮

১৯

হঠাৎ মমতার মুখে ওসমান হাদি হত্যাকাণ্ড: নতুন বিতর্কে ভারত-বাংলাদেশ রাজনীতি

২০