sayed
২৪ মে ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিউমুরিং টার্মিনালের দায়িত্বে থাকছে বর্তমান ঠিকাদার, বাড়তি ব্যয়ে এলএনজি আমদানির অনুমোদন

নিউমুরিং টার্মিনালের

ঢাকা: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠানকে আরও ছয় মাস দায়িত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে স্পট মার্কেট থেকে তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি, ভিটামিন ‘এ’ ক্যাপসুল সংগ্রহ এবং সার আমদানির কয়েকটি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবের আলোকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (ওভারফ্লো ইয়ার্ডসহ) পরিচালনার জন্য চিটাগাং ড্রাই ডক লিমিটেডের সঙ্গে সম্পাদিত চুক্তির মেয়াদ শেষ হয়েছে। নতুন ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় একই দর ও শর্তে প্রতিষ্ঠানটিকে আরও ছয় মাস অথবা নতুন ঠিকাদার নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালনের জন্য ঘটনোত্তর অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় জানানো হয়, নতুন ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই বৈঠকে স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ২ লাখ আইইউ এবং ১ লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল সংগ্রহের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে, যাতে সরবরাহ ব্যবস্থায় কোনো বিঘ্ন না ঘটে।

অন্যদিকে দেশের জ্বালানি চাহিদা পূরণে স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় হবে ২ হাজার ৩৩০ কোটি ৮১ লাখ ৬৪ হাজার ৪৩২ টাকা।

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ এর বিধি ১০৫(৩)(ক) অনুযায়ী আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে এ এলএনজি কেনা হবে। জুন মাসে সরবরাহযোগ্য ২৩তম, ২৪তম এবং ২৫তম কার্গো আমদানি করা হবে দক্ষিণ কোরিয়ার পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে দুই কার্গো এবং যুক্তরাজ্যভিত্তিক টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে একটি কার্গো।

এর আগে গত ৭ মে অনুমোদিত তিন কার্গো এলএনজি আমদানিতে ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ১৮৬ কোটি ৩৫ লাখ টাকা। ফলে একই পরিমাণ এলএনজি আমদানিতে এবার প্রায় ১৪৪ কোটি টাকা বেশি ব্যয় হচ্ছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইরান যুদ্ধকে কেন্দ্র করে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ায় এলএনজির দাম বেড়েছে।

এ ছাড়া বৈঠকে ৩০ হাজার টন ইউরিয়া এবং ৪০ হাজার টন ডিএপি সার আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ জুনকে কেন্দ্র করে মাঠে বাড়তি নজরদারি সম্ভাব্য ঝটিকা মিছিলের আশঙ্কায় জেলা পুলিশকে সতর্কবার্তা

ছয় দফা থেকে স্বাধীনতা: বাঙালির মুক্তিযাত্রার স্মরণীয় দিন

সংকটে ব্যাংক খাত, তবু সেখানেই সরকারের ভরসা

কুয়েত-বাহরাইনে হামলার পর তেহরানের কড়া বার্তা ,হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় শুরু

বছরের মধ্যেই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের পর বাড়ল বিদ্যুতের দাম

প্রায় ১৩ মাস কারাভোগের পর মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

হঠাৎ মমতার মুখে ওসমান হাদি হত্যাকাণ্ড: নতুন বিতর্কে ভারত-বাংলাদেশ রাজনীতি

১০

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অর্জন করলেন বৈশ্বিক এই মর্যাদা

১১

কিংবদন্তি নেতা তোফায়েল আহমেদ। রাজনীতির এক স্বর্ণালী অধ্যায়ের অবসান

১২

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

১৩

তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, ১৯ জন আটক

১৪

তোফায়েল আহমেদের মৃত্যুতে শেখ হাসিনার গভীর শোক

১৫

আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমদ আর নেই

১৬

বিশ্বকাপের আগে গোল উৎসবে মাতলো ব্রাজিল,

১৭

লেবাননে ইসরায়েলি অভিযান জোরদার, বিশ্ববাজারে তেলের দাম দুই শতাংশের বেশি বৃদ্ধি

১৮

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদত্যাগ

১৯

বিতর্কের কেন্দ্রে মোহসিন রশীদ: সেনাবাহিনী ও শেখ হাসিনা ইস্যুতে বিশেষ সাক্ষাৎকার

২০