sayed
২ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, ১৯ জন আটক

প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকায় ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় ১৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে জানাজা শেষে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ ‘জয় বাংলা’ স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্লোগানকে কেন্দ্র করে উপস্থিত লোকজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে।

একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে এবং কয়েকজনকে আটক করে। পরে আটক ব্যক্তির সংখ্যা ১৯ জন বলে জানা যায়।

ঘটনার বিষয়ে ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক গণমাধ্যমকে বলেন, “মরদেহবাহী গাড়ি যাতে নির্বিঘ্নে যেতে পারে, সে ব্যবস্থা আমরা করেছি। যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে, তাদের কয়েকজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের পরিচয় ও ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

ঘটনার পর তাকওয়া মসজিদ ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

উল্লেখ্য, আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, সাবেক মন্ত্রী এবং ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা সোমবার সন্ধ্যায় ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিখা অনির্বাণের চিরন্তন শিখা নিভে থাকার তথ্য ঘিরে নতুন প্রশ্ন

ক্রয়ক্ষমতা রক্ষায় বড় পদক্ষেপ সামাজিক নিরাপত্তা ও খাদ্য সহায়তায় রেকর্ড বরাদ্দ

কারখানা বন্ধে উদ্বেগ, রেমিট্যান্সে বাড়ছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

দুবাইয়ে আটক বেনজীর আহমেদকে ছেড়ে দেওয়া হয়েছে

দিল্লি বিমানবন্দরে আটকা পড়লেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা :ধরলেন ফিরতি ফ্লাইট

বাংলাদেশিদের টার্গেট করে পাকিস্তান-সংশ্লিষ্ট অঙ্গ পাচার চক্রের অভিযোগ

‘থানা পুড়িয়ে দিয়েছি’ বলে আলোচনায় আসা সন্ত্রাসী, ধাওয়ার অভিযোগ তুলে থানায় আশ্রয়

ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে ব্যাপক সংঘর্ষ

স্ট্রিট লাইটিংয়ের নতুন প্রযুক্তি শিখতে রাজশাহী সিটি করপোরেশনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর নির্দেশনা

১০

বিশ্ব-দানবের মুখোশ খুললেন জয়শঙ্কর

১১

সংসদে তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ

১২

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ২০৯ ধর্ষণ: টিআইবি

১৩

৭ জুনকে কেন্দ্র করে মাঠে বাড়তি নজরদারি সম্ভাব্য ঝটিকা মিছিলের আশঙ্কায় জেলা পুলিশকে সতর্কবার্তা

১৪

ছয় দফা থেকে স্বাধীনতা: বাঙালির মুক্তিযাত্রার স্মরণীয় দিন

১৫

সংকটে ব্যাংক খাত, তবু সেখানেই সরকারের ভরসা

১৬

কুয়েত-বাহরাইনে হামলার পর তেহরানের কড়া বার্তা ,হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

১৭

কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় শুরু

১৮

বছরের মধ্যেই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

১৯

জ্বালানি তেলের পর বাড়ল বিদ্যুতের দাম

২০