sayed
১৮ মে ২০২৬, ৮:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রামীণ ব্যাংকের সুদের হার কমানো নিয়ে হাইকোর্টের রুল

গ্রামীণ ব্যাংকের সুদের হার

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কমানোর বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এর আগে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহান এ বিষয়ে রিট আবেদন করেন।

রুলে দেশের তফসিলি ব্যাংকগুলোর তুলনায় গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কমাতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং বর্তমান উপদেষ্টা বা পরামর্শক ড. মুহাম্মদ ইউনূসকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মাসুদ আর সোবহান ও ফাতেমা এস চৌধুরী।

পরে আইনজীবী ফাতেমা এস চৌধুরী সাংবাদিকদের বলেন, গ্রামীণ ব্যাংকের সুদের হার জানতে চেয়ে তারা চিঠি দিয়েছিলেন। তাদের জানা মতে, গ্রামীণ ব্যাংকের সুদের হার ২০ শতাংশ বা তারও বেশি। তবে এ বিষয়ে গ্রামীণ ব্যাংক কোনো তথ্য দেয়নি।

তিনি বলেন, গ্রামীণ ব্যাংক জানিয়েছে, এ বিষয়ে তারা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলবে, কিন্তু তাদের সরাসরি তথ্য দেবে না। এরপরই তারা হাইকোর্টে রিট দায়ের করেন।

এদিকে হামের টিকা সংগ্রহ, বিতরণে অনিয়ম, বিলম্ব ও প্রশাসনিক ব্যর্থতার দায় নিরূপণে স্বাধীন তদন্ত কমিশন গঠন এবং ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে করা আরেকটি রিটের শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।

গত রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আশরাফুল ইসলাম এ রিট আবেদন করেন।

রিট আবেদনকারী মোহাম্মদ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, রিটের ওপর আংশিক শুনানি হয়েছে এবং মঙ্গলবার শুনানি ও আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে।

এ ছাড়া হাম ও হামের উপসর্গে মৃত সাড়ে তিন শতাধিক শিশুর প্রত্যেক পরিবারের জন্য দুই কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে করা আরেকটি রিটেরও শুনানি হয়েছে।

বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এ রিটের আংশিক শুনানি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার আবারও শুনানি ও আদেশের দিন নির্ধারণ করা হয়েছে।

মানবাধিকার সংগঠন ‘ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট’-এর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব, মোহাম্মদ কাউছার ও মোহাম্মদ মাকসুদুর রহমান গত ১০ মে জনস্বার্থে এ রিট দায়ের করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ জুনকে কেন্দ্র করে মাঠে বাড়তি নজরদারি সম্ভাব্য ঝটিকা মিছিলের আশঙ্কায় জেলা পুলিশকে সতর্কবার্তা

ছয় দফা থেকে স্বাধীনতা: বাঙালির মুক্তিযাত্রার স্মরণীয় দিন

সংকটে ব্যাংক খাত, তবু সেখানেই সরকারের ভরসা

কুয়েত-বাহরাইনে হামলার পর তেহরানের কড়া বার্তা ,হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় শুরু

বছরের মধ্যেই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের পর বাড়ল বিদ্যুতের দাম

প্রায় ১৩ মাস কারাভোগের পর মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

হঠাৎ মমতার মুখে ওসমান হাদি হত্যাকাণ্ড: নতুন বিতর্কে ভারত-বাংলাদেশ রাজনীতি

১০

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অর্জন করলেন বৈশ্বিক এই মর্যাদা

১১

কিংবদন্তি নেতা তোফায়েল আহমেদ। রাজনীতির এক স্বর্ণালী অধ্যায়ের অবসান

১২

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

১৩

তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, ১৯ জন আটক

১৪

তোফায়েল আহমেদের মৃত্যুতে শেখ হাসিনার গভীর শোক

১৫

আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমদ আর নেই

১৬

বিশ্বকাপের আগে গোল উৎসবে মাতলো ব্রাজিল,

১৭

লেবাননে ইসরায়েলি অভিযান জোরদার, বিশ্ববাজারে তেলের দাম দুই শতাংশের বেশি বৃদ্ধি

১৮

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদত্যাগ

১৯

বিতর্কের কেন্দ্রে মোহসিন রশীদ: সেনাবাহিনী ও শেখ হাসিনা ইস্যুতে বিশেষ সাক্ষাৎকার

২০