sayed
১৮ মে ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে মৃত শিশুদের কারও শরীরে পরীক্ষায় হাম শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪০৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে দেশে মোট ৩৮৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৭৫ জন। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৪ জনে।

কন্ট্রোল রুমের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ৬৫ দিনে সারা দেশে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯১১ জনে।

আক্রান্তদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে হয়েছে ৪২ হাজার ৮৬৮ জনকে।

এ ছাড়া ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮৫৬ জনে।

তবে সুস্থতার হারও আশাব্যঞ্জক বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ২৩৬ জন রোগী। এখন পর্যন্ত মোট ৩৮ হাজার ৯৮০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ জুনকে কেন্দ্র করে মাঠে বাড়তি নজরদারি সম্ভাব্য ঝটিকা মিছিলের আশঙ্কায় জেলা পুলিশকে সতর্কবার্তা

ছয় দফা থেকে স্বাধীনতা: বাঙালির মুক্তিযাত্রার স্মরণীয় দিন

সংকটে ব্যাংক খাত, তবু সেখানেই সরকারের ভরসা

কুয়েত-বাহরাইনে হামলার পর তেহরানের কড়া বার্তা ,হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় শুরু

বছরের মধ্যেই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের পর বাড়ল বিদ্যুতের দাম

প্রায় ১৩ মাস কারাভোগের পর মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

হঠাৎ মমতার মুখে ওসমান হাদি হত্যাকাণ্ড: নতুন বিতর্কে ভারত-বাংলাদেশ রাজনীতি

১০

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অর্জন করলেন বৈশ্বিক এই মর্যাদা

১১

কিংবদন্তি নেতা তোফায়েল আহমেদ। রাজনীতির এক স্বর্ণালী অধ্যায়ের অবসান

১২

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

১৩

তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, ১৯ জন আটক

১৪

তোফায়েল আহমেদের মৃত্যুতে শেখ হাসিনার গভীর শোক

১৫

আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমদ আর নেই

১৬

বিশ্বকাপের আগে গোল উৎসবে মাতলো ব্রাজিল,

১৭

লেবাননে ইসরায়েলি অভিযান জোরদার, বিশ্ববাজারে তেলের দাম দুই শতাংশের বেশি বৃদ্ধি

১৮

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদত্যাগ

১৯

বিতর্কের কেন্দ্রে মোহসিন রশীদ: সেনাবাহিনী ও শেখ হাসিনা ইস্যুতে বিশেষ সাক্ষাৎকার

২০