sayed
১৮ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করল গাজীপুর সিটি কর্পোরেশন

হুইলচেয়ার

মানবিক উদ্যোগের অংশ হিসেবে অসহায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী দুস্থ মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে গাজীপুর সিটি কর্পোরেশন।

সোমবার গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

হুইলচেয়ার বিতরণকালে তিনি বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, মানবিক দায়িত্ববোধ থেকেও পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, শারীরিক প্রতিবন্ধকতা যেন কারও স্বাভাবিক জীবনযাত্রার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

প্রশাসক আরও বলেন, “আজ যাদের হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়েছে, তারা যেন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন এবং আত্মবিশ্বাস নিয়ে জীবন পরিচালনা করতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা।”

তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন যেন ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করতে পারে এবং মানবিক সেবার এ ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়।

অনুষ্ঠানে হুইলচেয়ার গ্রহণকারীদের মধ্যে ছিলেন ইব্রাহিম, যার দুই পা নেই এবং সুফিয়া, যার একটি পা নেই ও অপর পাটি বিকলাঙ্গ।

হুইলচেয়ার পেয়ে তারা আবেগাপ্লুত হয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. রহমতউল্লাহ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াসহ কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ জুনকে কেন্দ্র করে মাঠে বাড়তি নজরদারি সম্ভাব্য ঝটিকা মিছিলের আশঙ্কায় জেলা পুলিশকে সতর্কবার্তা

ছয় দফা থেকে স্বাধীনতা: বাঙালির মুক্তিযাত্রার স্মরণীয় দিন

সংকটে ব্যাংক খাত, তবু সেখানেই সরকারের ভরসা

কুয়েত-বাহরাইনে হামলার পর তেহরানের কড়া বার্তা ,হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় শুরু

বছরের মধ্যেই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের পর বাড়ল বিদ্যুতের দাম

প্রায় ১৩ মাস কারাভোগের পর মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

হঠাৎ মমতার মুখে ওসমান হাদি হত্যাকাণ্ড: নতুন বিতর্কে ভারত-বাংলাদেশ রাজনীতি

১০

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অর্জন করলেন বৈশ্বিক এই মর্যাদা

১১

কিংবদন্তি নেতা তোফায়েল আহমেদ। রাজনীতির এক স্বর্ণালী অধ্যায়ের অবসান

১২

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

১৩

তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, ১৯ জন আটক

১৪

তোফায়েল আহমেদের মৃত্যুতে শেখ হাসিনার গভীর শোক

১৫

আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমদ আর নেই

১৬

বিশ্বকাপের আগে গোল উৎসবে মাতলো ব্রাজিল,

১৭

লেবাননে ইসরায়েলি অভিযান জোরদার, বিশ্ববাজারে তেলের দাম দুই শতাংশের বেশি বৃদ্ধি

১৮

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদত্যাগ

১৯

বিতর্কের কেন্দ্রে মোহসিন রশীদ: সেনাবাহিনী ও শেখ হাসিনা ইস্যুতে বিশেষ সাক্ষাৎকার

২০