sayed
৩০ মে ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্মার্ট বাংলাদেশ গড়তে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক

টিভির পর্দায় বিদেশের ঝকঝকে সড়ক দেখে অনেকের মনে প্রশ্ন জাগে, আমাদের শহরগুলো কেন তেমন পরিচ্ছন্ন নয়। রাজধানীর জুরাইনে দাঁড়িয়ে সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিচ্ছন্ন শহর গড়ার দায়িত্ব শুধু সিটি করপোরেশন বা সরকারের নয়, প্রতিটি নাগরিকেরও। তিনি বলেন, সচেতন নাগরিকই পারে একটি দেশকে সুন্দর ও বাসযোগ্য করে তুলতে।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজিত খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, উন্নত দেশগুলোর রাস্তাঘাট শুধু পরিচ্ছন্নতাকর্মীদের কারণে পরিষ্কার থাকে না; সেখানকার মানুষও যেখানে-সেখানে ময়লা ফেলেন না। তিনি বলেন, “ময়লা পকেটে রাখুন, সুযোগ হলে ডাস্টবিনে ফেলুন। ছোট ছোট অভ্যাসই একটি শহরের সৌন্দর্য বদলে দিতে পারে।”

খিলগাঁওয়ের জোড়পুকুর মাঠে দেওয়া বক্তব্যে তিনি বলেন, নাগরিকরা যত কম ময়লা করবেন, শহর তত বেশি পরিচ্ছন্ন থাকবে। এতে পরিবেশ যেমন ভালো থাকবে, তেমনি পরিচ্ছন্নতাকর্মীদের কাজও সহজ হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সমাজের সচ্ছল মানুষদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, শুধু সরকার বা রাজনৈতিক দলের ওপর নির্ভর না করে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সাহায্যের হাত বাড়ালে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন দ্রুত সম্ভব।

দিনের শুরুতে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “দেশটি কোনো ব্যক্তি, পরিবার বা রাজনৈতিক দলের একার নয়। এই দেশের প্রতিটি মানুষই এর মালিক। তাই দেশ গঠনের দায়িত্বও সবার।”

বিএনপি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আট দিনের কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মসূচি আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার বিরুদ্ধে ফরমায়েশি রায় ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের সমাবেশ

শিখা অনির্বাণের চিরন্তন শিখা নিভে থাকার তথ্য ঘিরে নতুন প্রশ্ন

ক্রয়ক্ষমতা রক্ষায় বড় পদক্ষেপ সামাজিক নিরাপত্তা ও খাদ্য সহায়তায় রেকর্ড বরাদ্দ

কারখানা বন্ধে উদ্বেগ, রেমিট্যান্সে বাড়ছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

দুবাইয়ে আটক বেনজীর আহমেদকে ছেড়ে দেওয়া হয়েছে

দিল্লি বিমানবন্দরে আটকা পড়লেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা :ধরলেন ফিরতি ফ্লাইট

বাংলাদেশিদের টার্গেট করে পাকিস্তান-সংশ্লিষ্ট অঙ্গ পাচার চক্রের অভিযোগ

‘থানা পুড়িয়ে দিয়েছি’ বলে আলোচনায় আসা সন্ত্রাসী, ধাওয়ার অভিযোগ তুলে থানায় আশ্রয়

ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে ব্যাপক সংঘর্ষ

১০

স্ট্রিট লাইটিংয়ের নতুন প্রযুক্তি শিখতে রাজশাহী সিটি করপোরেশনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর নির্দেশনা

১১

বিশ্ব-দানবের মুখোশ খুললেন জয়শঙ্কর

১২

সংসদে তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ

১৩

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ২০৯ ধর্ষণ: টিআইবি

১৪

৭ জুনকে কেন্দ্র করে মাঠে বাড়তি নজরদারি সম্ভাব্য ঝটিকা মিছিলের আশঙ্কায় জেলা পুলিশকে সতর্কবার্তা

১৫

ছয় দফা থেকে স্বাধীনতা: বাঙালির মুক্তিযাত্রার স্মরণীয় দিন

১৬

সংকটে ব্যাংক খাত, তবু সেখানেই সরকারের ভরসা

১৭

কুয়েত-বাহরাইনে হামলার পর তেহরানের কড়া বার্তা ,হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

১৮

কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় শুরু

১৯

বছরের মধ্যেই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

২০