sayed
২৬ ডিসেম্বর ২০২৫, ৩:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লটারির মাধ্যমে বন্দি মুক্তির নামে প্রতারণা, সতর্ক করল কারা কর্তৃপক্ষ

লটারির মাধ্যমে বন্দিদের মুক্তি দেয়া হচ্ছে দাবি করে আত্মীয়-স্বজনদের কাছ থেকে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে কারাবন্দিদের আত্মীয়-স্বজনদের সতর্ক থাকার আহ্বান জানানোর পাশাপাশি প্রয়োজনে কারাগারের হটলাইন নম্বরে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে।
এতে বলা হয়, একটি প্রতারক চক্র ‘লটারির মাধ্যমে বন্দি ছাড়া হচ্ছে’ মর্মে বন্দিদের আত্মীয়-স্বজনকে প্রতারিত করে অর্থ দাবি করছে বলে কারা কর্তৃপক্ষের নজরে এসেছে। প্রকৃতপক্ষে এটি প্রতারণা ও অনৈতিক উপায়ে অর্থ আদায়ের কৌশল। এ ধরনের কোনো কার্যক্রম গ্রহণের কোনো সুযোগ কোথাও নেই।

বিজ্ঞপ্তিতে সবাইকে এ ধরনের বিভ্রান্তি ও প্রতারণার হাত থেকে রক্ষাসহ যেকোনো ধরনের তথ্যের প্রয়োজনে কারাগারের হটলাইন নম্বরে (১৬১৯১) কল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কারাবন্দিরাও। সম্প্রতি কারাগার ও আইনি হেফাজতে থাকা ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে বিস্তারিত নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ (সংশোধন ২০২৫)-এর বিধি ১০(ক) অনুযায়ী, এসব ভোটার ইন কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) পদ্ধতিতে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশি বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

শহীদ জিয়ার জীবন ও কর্ম নিয়ে বিটিভির বিশেষ আয়োজন

ঝড়ের কবলে আন্তর্জাতিক ফ্লাইট কলকাতায়

সাতক্ষীরায় কারাবন্দি সাবেক আইনজীবী নেতা আব্দুল লতিফের মৃত্যু

‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ।তৌহিদ হোসেন।

বর্ষার আগে সতর্কবার্তা: নিয়ন্ত্রণ না হলে গত বছরের রেকর্ড ছাড়াতে পারে ডেঙ্গু

হোয়াইট হাউসের সামনে গোলাগুলি, হামলাকারী নিহত

গত ২৪ ঘণ্টায় হামে আরও ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়েছে

রামিসা হত্যা মামলায় আদালতে চার্জশিট, অভিযুক্ত দুইজন

নীরব চাঁদাবাজি আশ্রয়-প্রশ্রয়দাতা ৩১৪; ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ আতঙ্কে,

১০

নিউমুরিং টার্মিনালের দায়িত্বে থাকছে বর্তমান ঠিকাদার, বাড়তি ব্যয়ে এলএনজি আমদানির অনুমোদন

১১

সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুনের মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক

১২

শেখ হাসিনা বিচার মোকাবিলায় দেশে ফেরার পরিকল্পনা করছে। বাহাউদ্দিন নাছিম

১৩

পাকিস্তানের বিমানবন্দরে স্ক্রিনিং জোরদার, সতর্কতামূলক ব্যবস্থা

১৪

সচিবের সই ছাড়াই ফাইল অনুমোদন করেছিলেন আসিফ মাহমুদ : প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশে শিশুদের নিরাপত্তায় ব্যর্থতা নিয়ে সতর্ক করল ইউনিসেফ

১৬

হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ১৩ শিশুর

১৭

তুলসী গ্যাবার্ডের পদত্যাগে ওয়াশিংটনে নতুন রাজনৈতিক আলোচনা

১৮

ডলারের বিপরীতে রুপি ১৫০ হলে কী হবে? ভাইরাল পূর্বাভাসে উদ্বেগ

১৯

ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

২০