banglawebs
৯ ডিসেম্বর ২০২৫, ৭:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রার্থিতা ঘোষণার ৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার

কেন্দ্র থেকে মনোনয়ন দেওয়া হয় পটুয়াখালী-১ আসনে; কিন্তু তিনি নির্বাচনে অংশ নিতে চান পটুয়াখালী-৪ আসনে। বিষয়টি ঘোষণা দেওয়ার ৪ ঘণ্টার মধ্যেই তার প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে। এমনকি তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্র থেকে পটুয়াখালী-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি হাবিবুর রহমান হাওলাদারকে; কিন্তু তিনি নিজেকে পটুয়াখালী-৪ (কলাপাড়া- রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করেন। এর ৪ ঘণ্টার মধ্যে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী থেকেও প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮টায় পটুয়াখালী পৌরসভার ইসলামী আন্দোলন জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের ঘোষণা দেন জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমের নির্দেশে এবং ৮ ডিসেম্বর জেলা আমেলার জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ চূড়ান্ত করা হয়।

একই বৈঠকে মুফতি হাবিবুর রহমানের স্থলে পটুয়াখালী জেলা শাখার অন্যতম সদস্য মাওলানা আবুল হাসান বোখারীকে পটুয়াখালী–১ আসনে ইসলামী আন্দোলনের নতুন সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

কলাপাড়া উপজেলা ইসলামী আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানান, দলের আমির যে সিদ্ধান্ত নিয়েছেন- তা সঠিক।

উল্লেখ্য, সোমবার বিকাল ৪টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেস ক্লাবে মুফতি হাবিবুর রহমান পটুয়াখালী-৪ (কলাপাড়াও রাঙ্গাবালী) আসন থেকে নিজেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন। বিষয়টি কলাপাড়া উপজেলার সর্বত্র আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ইতিবাচক ও নেতিবাচক আলোচনা সমালোচনা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের ভারত সফর আপাতত বাতিল, এর মধ্যেই ইসলামাবাদে ডিজিএফআইয়ের ৬ কর্মকর্তা

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঠিক করতে ঢাকায় ভারতের চার কর্মকর্তা

দেশে ফিরেই জনগণের পাশে দাঁড়াতে চাই: বিদেশি সাংবাদিকদের সামনে শেখ হাসিনা

সার্জিও গোরের সফরে হঠাৎ পরিবর্তন, বাতিল নৈশভোজ: কূটনৈতিক মহলে নানা জল্পনা

কমিটি বিলুপ্তির ঘোষণা, সিভি আহ্বান: মীরসরাইয়ে আওয়ামী লীগের সাংগঠনিক প্রক্রিয়া নিয়ে বিতর্ক

শেখ হাসিনার বিরুদ্ধে ফরমায়েশি রায় ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের সমাবেশ

শিখা অনির্বাণের চিরন্তন শিখা নিভে থাকার তথ্য ঘিরে নতুন প্রশ্ন

ক্রয়ক্ষমতা রক্ষায় বড় পদক্ষেপ সামাজিক নিরাপত্তা ও খাদ্য সহায়তায় রেকর্ড বরাদ্দ

কারখানা বন্ধে উদ্বেগ, রেমিট্যান্সে বাড়ছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

১০

দুবাইয়ে আটক বেনজীর আহমেদকে ছেড়ে দেওয়া হয়েছে

১১

দিল্লি বিমানবন্দরে আটকা পড়লেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা :ধরলেন ফিরতি ফ্লাইট

১২

বাংলাদেশিদের টার্গেট করে পাকিস্তান-সংশ্লিষ্ট অঙ্গ পাচার চক্রের অভিযোগ

১৩

‘থানা পুড়িয়ে দিয়েছি’ বলে আলোচনায় আসা সন্ত্রাসী, ধাওয়ার অভিযোগ তুলে থানায় আশ্রয়

১৪

ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে ব্যাপক সংঘর্ষ

১৫

স্ট্রিট লাইটিংয়ের নতুন প্রযুক্তি শিখতে রাজশাহী সিটি করপোরেশনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর নির্দেশনা

১৬

বিশ্ব-দানবের মুখোশ খুললেন জয়শঙ্কর

১৭

সংসদে তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ

১৮

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ২০৯ ধর্ষণ: টিআইবি

১৯

৭ জুনকে কেন্দ্র করে মাঠে বাড়তি নজরদারি সম্ভাব্য ঝটিকা মিছিলের আশঙ্কায় জেলা পুলিশকে সতর্কবার্তা

২০