sayed
২৭ মে ২০২৬, ১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঘরমুখী মানুষের ঢল: চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত স্থবির মহাসড়ক

ঈদযাত্রায়

ঢাকা, মঙ্গলবার: পবিত্র ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের ব্যাপক চাপ এবং অতিরিক্ত যানবাহনের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। এতে হাজার হাজার যাত্রীকে দীর্ঘ সময় সড়কে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যার পর থেকে পরিস্থিতির অবনতি শুরু হয়। প্রথমদিকে গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে চন্দ্রা বাসস্টেশন পর্যন্ত যানজট সীমাবদ্ধ থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বিস্তৃত হয়। রাত সাড়ে ৯টার দিকে যানজটের পরিধি চন্দ্রা ত্রিমোড় ছাড়িয়ে টাঙ্গাইলের মির্জাপুর বাইপাস পর্যন্ত পৌঁছে যায়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে বিপুল সংখ্যক দূরপাল্লার বাস, ট্রাক এবং ছোট-বড় যানবাহন রাজধানী ঢাকা, সাভার এবং গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে একযোগে যাত্রা শুরু করলে মহাসড়কে অতিরিক্ত চাপ তৈরি হয়। বিশেষ করে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত চন্দ্রা ত্রিমোড় এলাকায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

অন্যদিকে, গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানা মঙ্গলবার ছুটি হওয়ার পর একসঙ্গে বিপুল সংখ্যক শ্রমিক ও যাত্রী বাড়ির পথে রওনা হন। দুপুরে টানা দুই ঘণ্টার ভারী বৃষ্টিও পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বৃষ্টির কারণে সড়কে পরিবহন সংকট দেখা দিলে যাত্রীরা বিভিন্ন স্থানে অপেক্ষা করতে বাধ্য হন।

যাত্রী ও চালকদের অভিযোগ অনুযায়ী, দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। ইতিহাস পরিবহনের চালক সুমন জানান, তিনি এক ঘণ্টায় মাত্র এক কিলোমিটার পথ অতিক্রম করতে পেরেছেন। তিনি বলেন, “দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়ছেন।”

বগুড়াগামী একতা পরিবহনের যাত্রী সামির হোসেন বলেন, “সন্ধ্যা ৬টায় গাজীপুর থেকে রওনা দিয়েছি, কিন্তু রাত সাড়ে ৯টায়ও চন্দ্রা এলাকা পার হতে পারিনি। সামনে আরও কত সময় লাগবে তা বুঝতে পারছি না।”

এদিকে গাজীপুর হাইওয়ে পুলিশের সুপার রহমত উল্লাহ জানান, ঈদের শেষ মুহূর্তে বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে বাড়ির পথে রওনা হওয়ায় এই চাপ তৈরি হয়েছে। তিনি বলেন, “পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছেন এবং যানজট নিরসনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।”

ঈদ সামনে রেখে প্রতিবছরই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের ঘটনা ঘটলেও এবার যাত্রীচাপ ও প্রতিকূল পরিস্থিতির কারণে দুর্ভোগ আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার বিরুদ্ধে ফরমায়েশি রায় ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের সমাবেশ

শিখা অনির্বাণের চিরন্তন শিখা নিভে থাকার তথ্য ঘিরে নতুন প্রশ্ন

ক্রয়ক্ষমতা রক্ষায় বড় পদক্ষেপ সামাজিক নিরাপত্তা ও খাদ্য সহায়তায় রেকর্ড বরাদ্দ

কারখানা বন্ধে উদ্বেগ, রেমিট্যান্সে বাড়ছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

দুবাইয়ে আটক বেনজীর আহমেদকে ছেড়ে দেওয়া হয়েছে

দিল্লি বিমানবন্দরে আটকা পড়লেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা :ধরলেন ফিরতি ফ্লাইট

বাংলাদেশিদের টার্গেট করে পাকিস্তান-সংশ্লিষ্ট অঙ্গ পাচার চক্রের অভিযোগ

‘থানা পুড়িয়ে দিয়েছি’ বলে আলোচনায় আসা সন্ত্রাসী, ধাওয়ার অভিযোগ তুলে থানায় আশ্রয়

ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে ব্যাপক সংঘর্ষ

১০

স্ট্রিট লাইটিংয়ের নতুন প্রযুক্তি শিখতে রাজশাহী সিটি করপোরেশনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর নির্দেশনা

১১

বিশ্ব-দানবের মুখোশ খুললেন জয়শঙ্কর

১২

সংসদে তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ

১৩

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ২০৯ ধর্ষণ: টিআইবি

১৪

৭ জুনকে কেন্দ্র করে মাঠে বাড়তি নজরদারি সম্ভাব্য ঝটিকা মিছিলের আশঙ্কায় জেলা পুলিশকে সতর্কবার্তা

১৫

ছয় দফা থেকে স্বাধীনতা: বাঙালির মুক্তিযাত্রার স্মরণীয় দিন

১৬

সংকটে ব্যাংক খাত, তবু সেখানেই সরকারের ভরসা

১৭

কুয়েত-বাহরাইনে হামলার পর তেহরানের কড়া বার্তা ,হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

১৮

কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় শুরু

১৯

বছরের মধ্যেই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

২০