sayed
২০ মে ২০২৬, ৪:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের বক্তব্য ‘ধোঁকাবাজি’: জামায়াত আমির

জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতি হলেও সরকার তা স্বীকার করছে না।

মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হামলার শিকার চিকিৎসক ডা. নাসির ইসলামকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “যে সরকারই ক্ষমতায় আসে, তারা বলে আগের চেয়ে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। কিন্তু বাস্তবতা ভিন্ন। এটি জনগণের সঙ্গে এক ধরনের ধোঁকাবাজি ও প্রতারণা ছাড়া কিছু নয়।”

তিনি প্রশ্ন রেখে বলেন, “যদি পরিস্থিতি এতই ভালো হয়, তাহলে মানুষ কোথাও নিরাপদ নয় কেন? ঘরে, বাইরে কিংবা কর্মস্থলে—সব জায়গাতেই মানুষ আতঙ্ক ও উদ্বেগের মধ্যে রয়েছে।”

শরীয়তপুর সদর হাসপাতালে হামলার ঘটনায় আহত চিকিৎসক ডা. নাসির ইসলামের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢামেকে যান জামায়াত আমির। এ সময় তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

তিনি বলেন, “রাষ্ট্র যদি চিকিৎসকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে চিকিৎসা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। এতে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ ও পুরো রাষ্ট্র।”

সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।

এর আগে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ডা. নাসির ইসলামের শয্যাপাশে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে তার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এ সময় জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ, ন্যাশনাল ডক্টরস ফোরামের নেতারা এবং বিভিন্ন পর্যায়ের চিকিৎসক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিখা অনির্বাণের চিরন্তন শিখা নিভে থাকার তথ্য ঘিরে নতুন প্রশ্ন

ক্রয়ক্ষমতা রক্ষায় বড় পদক্ষেপ সামাজিক নিরাপত্তা ও খাদ্য সহায়তায় রেকর্ড বরাদ্দ

কারখানা বন্ধে উদ্বেগ, রেমিট্যান্সে বাড়ছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

দুবাইয়ে আটক বেনজীর আহমেদকে ছেড়ে দেওয়া হয়েছে

দিল্লি বিমানবন্দরে আটকা পড়লেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা :ধরলেন ফিরতি ফ্লাইট

বাংলাদেশিদের টার্গেট করে পাকিস্তান-সংশ্লিষ্ট অঙ্গ পাচার চক্রের অভিযোগ

‘থানা পুড়িয়ে দিয়েছি’ বলে আলোচনায় আসা সন্ত্রাসী, ধাওয়ার অভিযোগ তুলে থানায় আশ্রয়

ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে ব্যাপক সংঘর্ষ

স্ট্রিট লাইটিংয়ের নতুন প্রযুক্তি শিখতে রাজশাহী সিটি করপোরেশনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর নির্দেশনা

১০

বিশ্ব-দানবের মুখোশ খুললেন জয়শঙ্কর

১১

সংসদে তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ

১২

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ২০৯ ধর্ষণ: টিআইবি

১৩

৭ জুনকে কেন্দ্র করে মাঠে বাড়তি নজরদারি সম্ভাব্য ঝটিকা মিছিলের আশঙ্কায় জেলা পুলিশকে সতর্কবার্তা

১৪

ছয় দফা থেকে স্বাধীনতা: বাঙালির মুক্তিযাত্রার স্মরণীয় দিন

১৫

সংকটে ব্যাংক খাত, তবু সেখানেই সরকারের ভরসা

১৬

কুয়েত-বাহরাইনে হামলার পর তেহরানের কড়া বার্তা ,হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

১৭

কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় শুরু

১৮

বছরের মধ্যেই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

১৯

জ্বালানি তেলের পর বাড়ল বিদ্যুতের দাম

২০