sayed
১৮ মে ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকার দুই সিটিতে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের

আগামী নির্বাচনে ঢাকার দুই

আগামী নির্বাচনে ঢাকার দুই সিটি কর্পোরেশনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দলটির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রার্থী করা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফকে।

সভায় বক্তব্য দিতে গিয়ে পীর সাহেব চরমোনাই জুলাই সনদ প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছেন, তার ওপর আস্থা রাখতে চান তারা।

এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তিকে “গোলামীর চুক্তি” আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান তিনি।

পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে মন্তব্য করে পীর সাহেব চরমোনাই বলেন, বিজেপি যা করছে, তা কোনো সভ্য রাষ্ট্রের আচরণ হতে পারে না। তাদের কর্মকাণ্ড ধর্মনিরপেক্ষতার দাবিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

তিনি আরও বলেন, ভারতকে এ ধরনের বর্বরতা থেকে বিরত থাকতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের তদন্ত চলমান, তবু নৌবাহিনীর গুরুত্বপূর্ণ অপারেশনাল পদে রিয়ার অ্যাডমিরাল সাদেক

তারেক রহমানের ভারত সফর আপাতত বাতিল, এর মধ্যেই ইসলামাবাদে ডিজিএফআইয়ের ৬ কর্মকর্তা

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঠিক করতে ঢাকায় ভারতের চার কর্মকর্তা

দেশে ফিরেই জনগণের পাশে দাঁড়াতে চাই: বিদেশি সাংবাদিকদের সামনে শেখ হাসিনা

সার্জিও গোরের সফরে হঠাৎ পরিবর্তন, বাতিল নৈশভোজ: কূটনৈতিক মহলে নানা জল্পনা

কমিটি বিলুপ্তির ঘোষণা, সিভি আহ্বান: মীরসরাইয়ে আওয়ামী লীগের সাংগঠনিক প্রক্রিয়া নিয়ে বিতর্ক

শেখ হাসিনার বিরুদ্ধে ফরমায়েশি রায় ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের সমাবেশ

শিখা অনির্বাণের চিরন্তন শিখা নিভে থাকার তথ্য ঘিরে নতুন প্রশ্ন

ক্রয়ক্ষমতা রক্ষায় বড় পদক্ষেপ সামাজিক নিরাপত্তা ও খাদ্য সহায়তায় রেকর্ড বরাদ্দ

কারখানা বন্ধে উদ্বেগ, রেমিট্যান্সে বাড়ছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

১০

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

১১

দুবাইয়ে আটক বেনজীর আহমেদকে ছেড়ে দেওয়া হয়েছে

১২

দিল্লি বিমানবন্দরে আটকা পড়লেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা :ধরলেন ফিরতি ফ্লাইট

১৩

বাংলাদেশিদের টার্গেট করে পাকিস্তান-সংশ্লিষ্ট অঙ্গ পাচার চক্রের অভিযোগ

১৪

‘থানা পুড়িয়ে দিয়েছি’ বলে আলোচনায় আসা সন্ত্রাসী, ধাওয়ার অভিযোগ তুলে থানায় আশ্রয়

১৫

ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে ব্যাপক সংঘর্ষ

১৬

স্ট্রিট লাইটিংয়ের নতুন প্রযুক্তি শিখতে রাজশাহী সিটি করপোরেশনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর নির্দেশনা

১৭

বিশ্ব-দানবের মুখোশ খুললেন জয়শঙ্কর

১৮

সংসদে তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ

১৯

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ২০৯ ধর্ষণ: টিআইবি

২০