sayed
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামিন পাওয়া অপরাধীরা প্রতি সপ্তাহে ওসির কাছে হাজিরা দেবে : আইজিপি

মাদক কারবারি, কিশোর গ্যাংয়ের মতো অপরাধী ও চাঁদাবাজ-ছিনতাইকারীরা জামিনে বেরিয়ে ফের অপরাধে জড়ানোর প্রবণতা ঠেকাতে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেছেন নতুন আইজিপি আলী হোসেন ফকির। তিনি বলেছেন, ওরা জামিনে আসার পর প্রতি সপ্তাহে ওসির কাছে এসে হাজিরা দেবে যে—‘আমি স্যার ভালো হয়ে চলতেছি।’

দায়িত্ব গ্রহণের পরদিন গত বৃহস্পতিবার রাতে ঢাকার নিরাপত্তাব্যবস্থা তদারক করতে মোহাম্মদপুর এলাকায় যান নতুন আইজিপি। তিনি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, টাউন হল ও তিন রাস্তার মোড়ে ঘুরে দেখেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন।
এরপর মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে আলী হোসেন ফকির বলেন, ‘আমি রাস্তায় থাকলে সহকর্মীরা আরো সক্রিয় থাকবে এবং আইন প্রয়োগে কঠোরতা বাড়বে। সাধারণ মানুষ পুলিশের পাশে আছে। যে-ই অপরাধী হোক, কঠোরভাবে দমন করা হবে।’

আইজিপি বলেন, ‘প্রধানমন্ত্রীর এক নম্বর অ্যাসাইনমেন্ট—সমাজে মাদক থাকবে নামাদকে আমাদের পুরো একটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে। এ ব্যাপারে আপনারা সবাই সহযোগিতা করবেন। সন্তানরা কে কোথায় কার সঙ্গে মিশছে খেয়াল রাখবেন।’
পুলিশের পোশাক পরিবর্তন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘পুলিশ সার্ভিসের ফিল্ড লেভেল পর্যন্ত সবাই চাচ্ছে একটা ভিজিবল পোশাক।

কারণ আমরা যখন বাইরে ডিউটি করতে যাই, পুলিশের ওই পোশাকটা ওইভাবে মানুষের চোখে পড়ে না।’
তিনি বলেন, ‘শুধু পোশাক নয়, পুলিশে আমাদের মনের পরিবর্তন করতে হবে। যত ভালো পোশাকই দিন না কেন, পুলিশের যাঁরা ফোর্স আছেন, অফিসার আছেন—তাঁদের হূদয়টা যদি প্রকৃত সেবক হিসেবে কাজ করতে না চায়, তাহলে পোশাক পরিবর্তন করেন আর যা-ই করেন, কাজ হবে না।’

সড়ক দখল করে বিভিন্ন দোকানপাট বসানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে আলী হোসেন ফকির বলেন, ‘আমরা প্রথমে মোটিভেশনাল কথা বলব—এত দিনের মধ্যে ফুটপাত থেকে চলে যাবেন। সরকারের বিভিন্ন স্টেকহোল্ডার যারা আছে, তাদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে আমি চাই এলাকায় এলাকায় হলিডে মার্কেট করে দেব।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার, ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইট হাউসের সামনে গোলাগুলি, হামলাকারী নিহত

গত ২৪ ঘণ্টায় হামে আরও ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়েছে

রামিসা হত্যা মামলায় আদালতে চার্জশিট, অভিযুক্ত দুইজন

নীরব চাঁদাবাজি আশ্রয়-প্রশ্রয়দাতা ৩১৪; ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ আতঙ্কে,

নিউমুরিং টার্মিনালের দায়িত্বে থাকছে বর্তমান ঠিকাদার, বাড়তি ব্যয়ে এলএনজি আমদানির অনুমোদন

সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুনের মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক

শেখ হাসিনা বিচার মোকাবিলায় দেশে ফেরার পরিকল্পনা করছে। বাহাউদ্দিন নাছিম

পাকিস্তানের বিমানবন্দরে স্ক্রিনিং জোরদার, সতর্কতামূলক ব্যবস্থা

সচিবের সই ছাড়াই ফাইল অনুমোদন করেছিলেন আসিফ মাহমুদ : প্রতিমন্ত্রী

বাংলাদেশে শিশুদের নিরাপত্তায় ব্যর্থতা নিয়ে সতর্ক করল ইউনিসেফ

১০

হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ১৩ শিশুর

১১

তুলসী গ্যাবার্ডের পদত্যাগে ওয়াশিংটনে নতুন রাজনৈতিক আলোচনা

১২

ডলারের বিপরীতে রুপি ১৫০ হলে কী হবে? ভাইরাল পূর্বাভাসে উদ্বেগ

১৩

ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

১৪

হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু ৫০০ ছুঁই ছুঁই

১৫

হরমুজ প্রণালি পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে: ট্রাম্প

১৬

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপের অভিযোগ

১৭

গফরগাঁওয়ে গাছের সঙ্গে বাঁধা যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

১৮

চট্টগ্রামে শিশু ধর্ষণের ঘটনায় উত্তেজনা,পুলিশের গুলি

১৯

পল্লবীতে নিহত শিশুটির বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০