sayed
২০ মে ২০২৬, ৫:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাম পরিস্থিতি ভয়াবহ, একদিনে আরও ১১ শিশুর মৃত্যু

হাম পরিস্থিতি ভয়াবহ
হাম পরিস্থিতি ভয়াবহ

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৫ জনে। এর মধ্যে ৭৭ জনের মৃত্যুর ক্ষেত্রে হাম নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগে তিনজন, সিলেটে তিনজন এবং মৌলভীবাজারে দুজন রয়েছে। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

দেশজুড়ে হামের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় ১০ জেলা হাসপাতালে পেডিয়াট্রিক ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহ শুরু করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, গুরুতর অসুস্থ শিশুদের জেলায় চিকিৎসা দেওয়ার সুবিধা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

যেসব হাসপাতালে নতুন আইসিইউ সুবিধা যুক্ত হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে টাঙ্গাইল, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, যশোর, মাদারীপুর, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও শেরপুর জেলা হাসপাতাল। প্রতিটি হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ও পাঁচটি করে অক্সিজেন কনসেনট্রেটর দেওয়া হয়েছে।

চিকিৎসকরা বলছেন, অনেক জেলায় আইসিইউ সুবিধা না থাকায় গুরুতর রোগীদের ঢাকায় পাঠাতে হচ্ছে। এতে পথেই অনেক শিশুর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে এবং রাজধানীর হাসপাতালগুলোতেও রোগীর চাপ বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ৪২ জেলার ৭৪টি সরকারি হাসপাতালে মোট ১ হাজার ৩৭২টি আইসিইউ শয্যা রয়েছে। এর মধ্যে ৭৫৮টি শয্যাই ঢাকাকেন্দ্রিক। এখনও ২২ জেলায় কোনো আইসিইউ সুবিধা নেই।

বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে হাম রোগীদের জন্য পৃথক ওয়ার্ড বা কেবিন চালুর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত রাউন্ড, রোগীর তথ্য এমআইএস সার্ভারে আপলোড এবং দর্শনার্থী নিয়ন্ত্রণের নির্দেশনাও জারি করা হয়েছে।

এদিকে চট্টগ্রামে হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি শিশুকে টিকা দেওয়া হলেও হাসপাতালগুলোতে রোগী কমছে না। গত দুই দিনে নতুন রোগী ভর্তি ও চিকিৎসাধীন রোগীর সংখ্যা আরও বেড়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ঈদের পর পেডিয়াট্রিক ভেন্টিলেটর সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এছাড়া চিকিৎসক ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন হাসপাতালে জরুরি অ্যালার্ম ব্যবস্থা বা ‘পাগলা ঘণ্টা’ চালুর পরিকল্পনাও করছে সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের তদন্ত চলমান, তবু নৌবাহিনীর গুরুত্বপূর্ণ অপারেশনাল পদে রিয়ার অ্যাডমিরাল সাদেক

তারেক রহমানের ভারত সফর আপাতত বাতিল, এর মধ্যেই ইসলামাবাদে ডিজিএফআইয়ের ৬ কর্মকর্তা

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঠিক করতে ঢাকায় ভারতের চার কর্মকর্তা

দেশে ফিরেই জনগণের পাশে দাঁড়াতে চাই: বিদেশি সাংবাদিকদের সামনে শেখ হাসিনা

সার্জিও গোরের সফরে হঠাৎ পরিবর্তন, বাতিল নৈশভোজ: কূটনৈতিক মহলে নানা জল্পনা

কমিটি বিলুপ্তির ঘোষণা, সিভি আহ্বান: মীরসরাইয়ে আওয়ামী লীগের সাংগঠনিক প্রক্রিয়া নিয়ে বিতর্ক

শেখ হাসিনার বিরুদ্ধে ফরমায়েশি রায় ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের সমাবেশ

শিখা অনির্বাণের চিরন্তন শিখা নিভে থাকার তথ্য ঘিরে নতুন প্রশ্ন

ক্রয়ক্ষমতা রক্ষায় বড় পদক্ষেপ সামাজিক নিরাপত্তা ও খাদ্য সহায়তায় রেকর্ড বরাদ্দ

কারখানা বন্ধে উদ্বেগ, রেমিট্যান্সে বাড়ছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

১০

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

১১

দুবাইয়ে আটক বেনজীর আহমেদকে ছেড়ে দেওয়া হয়েছে

১২

দিল্লি বিমানবন্দরে আটকা পড়লেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা :ধরলেন ফিরতি ফ্লাইট

১৩

বাংলাদেশিদের টার্গেট করে পাকিস্তান-সংশ্লিষ্ট অঙ্গ পাচার চক্রের অভিযোগ

১৪

‘থানা পুড়িয়ে দিয়েছি’ বলে আলোচনায় আসা সন্ত্রাসী, ধাওয়ার অভিযোগ তুলে থানায় আশ্রয়

১৫

ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে ব্যাপক সংঘর্ষ

১৬

স্ট্রিট লাইটিংয়ের নতুন প্রযুক্তি শিখতে রাজশাহী সিটি করপোরেশনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর নির্দেশনা

১৭

বিশ্ব-দানবের মুখোশ খুললেন জয়শঙ্কর

১৮

সংসদে তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ

১৯

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ২০৯ ধর্ষণ: টিআইবি

২০