sayed
২৯ এপ্রিল ২০২৬, ৩:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে গুরুতর অনিয়মের অভিযোগ

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন

৪০% প্রার্থী বাদ, একতরফা সিদ্ধান্তে ক্ষোভ—নির্বাচন পুনর্বিবেচনার দাবি
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ২০২৬–২৭ মেয়াদের নির্বাচনকে ঘিরে অনিয়ম, অসাংবিধানিকতা ও বেআইনি কার্যক্রমের গুরুতর অভিযোগ উঠেছে। বুধবার (২৯ এপ্রিল) সুপ্রিম কোর্ট বার ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনজীবীদের একটি অংশ এ অভিযোগ উত্থাপন করেন।

সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়নি এবং প্রচলিত নিয়ম ভঙ্গ করে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই (স্ক্রুটিনি) ছাড়াই নাম ঘোষণা করা হয়েছে। তাদের ভাষ্য, “এটি বার অ্যাসোসিয়েশনের সংবিধান ও দীর্ঘদিনের প্রচলিত প্রক্রিয়ার পরিপন্থী।”

তারা জানান, গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভার সিদ্ধান্তের ভিত্তিতে কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল করা হলেও, পরবর্তীতে যথাযথ যাচাই ছাড়া প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এতে ৪০ জনের বেশি প্রার্থী অন্যায়ভাবে বাদ পড়েছেন বলে অভিযোগ করা হয়।👉 সম্পূর্ণ প্রেস রিলিজটি দেখতে এখানে ক্লিক করুন

আরও অভিযোগ করা হয়, কিছু প্রার্থীকে চাপের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য করা হয়েছে, যা একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশের পরিপন্থী।

বক্তারা বলেন, “সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ৭৭ বছরের ঐতিহ্যে সবসময় স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। বর্তমান পরিস্থিতি সেই ঐতিহ্যের পরিপন্থী এবং এতে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।”

সংবাদ সম্মেলন থেকে বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত পুনর্বিবেচনা, ত্রুটিপূর্ণ প্রক্রিয়া বাতিল এবং সকল প্রার্থীর অংশগ্রহণ নিশ্চিত করে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রয়ক্ষমতা রক্ষায় বড় পদক্ষেপ সামাজিক নিরাপত্তা ও খাদ্য সহায়তায় রেকর্ড বরাদ্দ

কারখানা বন্ধে উদ্বেগ, রেমিট্যান্সে বাড়ছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

দুবাইয়ে আটক বেনজীর আহমেদকে ছেড়ে দেওয়া হয়েছে

দিল্লি বিমানবন্দরে আটকা পড়লেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা :ধরলেন ফিরতি ফ্লাইট

বাংলাদেশিদের টার্গেট করে পাকিস্তান-সংশ্লিষ্ট অঙ্গ পাচার চক্রের অভিযোগ

‘থানা পুড়িয়ে দিয়েছি’ বলে আলোচনায় আসা সন্ত্রাসী, ধাওয়ার অভিযোগ তুলে থানায় আশ্রয়

ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে ব্যাপক সংঘর্ষ

স্ট্রিট লাইটিংয়ের নতুন প্রযুক্তি শিখতে রাজশাহী সিটি করপোরেশনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বিশ্ব-দানবের মুখোশ খুললেন জয়শঙ্কর

১০

সংসদে তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ

১১

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ২০৯ ধর্ষণ: টিআইবি

১২

৭ জুনকে কেন্দ্র করে মাঠে বাড়তি নজরদারি সম্ভাব্য ঝটিকা মিছিলের আশঙ্কায় জেলা পুলিশকে সতর্কবার্তা

১৩

ছয় দফা থেকে স্বাধীনতা: বাঙালির মুক্তিযাত্রার স্মরণীয় দিন

১৪

সংকটে ব্যাংক খাত, তবু সেখানেই সরকারের ভরসা

১৫

কুয়েত-বাহরাইনে হামলার পর তেহরানের কড়া বার্তা ,হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

১৬

কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় শুরু

১৭

বছরের মধ্যেই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

১৮

জ্বালানি তেলের পর বাড়ল বিদ্যুতের দাম

১৯

প্রায় ১৩ মাস কারাভোগের পর মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

২০