sayed
২ জুন ২০২৬, ১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরং এ বিষয়ে দেশীয় বাস্তবতা থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং সিটি কর্পোরেশনের আরও পাঁচ কর্মকর্তার জন্য মশক নিধন কার্যক্রম পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব পাঠানো হয়েছিল।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে জানান, প্রস্তাবটি পর্যালোচনা করে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, “মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নেই। দেশের যেকোনো এলাকায় সন্ধ্যার পর একটি ডোবার পাশে দুই-তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।”

প্রধানমন্ত্রীর এই মন্তব্যের মাধ্যমে সরকারি ব্যয় সাশ্রয় এবং স্থানীয় বাস্তবতাভিত্তিক সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বাংলাদেশে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে বিভিন্ন সিটি কর্পোরেশন নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে এ কার্যক্রমের কার্যকারিতা নিয়ে প্রায়ই জনমনে প্রশ্ন দেখা দেয়। এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এই মন্তব্য প্রশাসনিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রগুলো বলছে, বিদেশ সফরের পরিবর্তে মাঠপর্যায়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং স্থানীয় পরিবেশ অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট মহলের মতে, মশা নিয়ন্ত্রণে সফল হতে হলে শুধু বিদেশি অভিজ্ঞতা নয়, বরং স্থানীয় পরিবেশ, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং জনসচেতনতার মতো বিষয়গুলোকেও সমান গুরুত্ব দিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার বিরুদ্ধে ফরমায়েশি রায় ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের সমাবেশ

শিখা অনির্বাণের চিরন্তন শিখা নিভে থাকার তথ্য ঘিরে নতুন প্রশ্ন

ক্রয়ক্ষমতা রক্ষায় বড় পদক্ষেপ সামাজিক নিরাপত্তা ও খাদ্য সহায়তায় রেকর্ড বরাদ্দ

কারখানা বন্ধে উদ্বেগ, রেমিট্যান্সে বাড়ছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

দুবাইয়ে আটক বেনজীর আহমেদকে ছেড়ে দেওয়া হয়েছে

দিল্লি বিমানবন্দরে আটকা পড়লেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা :ধরলেন ফিরতি ফ্লাইট

বাংলাদেশিদের টার্গেট করে পাকিস্তান-সংশ্লিষ্ট অঙ্গ পাচার চক্রের অভিযোগ

‘থানা পুড়িয়ে দিয়েছি’ বলে আলোচনায় আসা সন্ত্রাসী, ধাওয়ার অভিযোগ তুলে থানায় আশ্রয়

ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে ব্যাপক সংঘর্ষ

১০

স্ট্রিট লাইটিংয়ের নতুন প্রযুক্তি শিখতে রাজশাহী সিটি করপোরেশনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর নির্দেশনা

১১

বিশ্ব-দানবের মুখোশ খুললেন জয়শঙ্কর

১২

সংসদে তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ

১৩

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ২০৯ ধর্ষণ: টিআইবি

১৪

৭ জুনকে কেন্দ্র করে মাঠে বাড়তি নজরদারি সম্ভাব্য ঝটিকা মিছিলের আশঙ্কায় জেলা পুলিশকে সতর্কবার্তা

১৫

ছয় দফা থেকে স্বাধীনতা: বাঙালির মুক্তিযাত্রার স্মরণীয় দিন

১৬

সংকটে ব্যাংক খাত, তবু সেখানেই সরকারের ভরসা

১৭

কুয়েত-বাহরাইনে হামলার পর তেহরানের কড়া বার্তা ,হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

১৮

কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় শুরু

১৯

বছরের মধ্যেই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

২০