sayed
১৬ ডিসেম্বর ২০২৫, ৪:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বিজয় দিবস উদযাপন

বিজয় দিবসে দেশমাতৃকার টানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নগরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জমে ওঠে শ্রদ্ধা ও আবেগের মিলনমেলা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সময় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

পর্যায়ক্রমে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান শ্রদ্ধা জানান।

পরে স্মৃতিস্তম্ভ সর্বসাধারনের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে সেখানে ভিড় করেন নানা বয়সী মানুষ। কেউ ফুল হাতে, কেউ ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে, আবার কারও হাতে ছিল লাল সবুজের জাতীয় পতাকা। শ্রদ্ধা জানাতে আসা মানুষের পদচারণায় স্মৃতিস্তম্ভ এলাকা পরিণত হয় এক আবেগঘন মিলনস্থলে।

এ সময় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাদের কণ্ঠে উচ্চারিত হয় মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গড়ার অঙ্গীকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিখা অনির্বাণের চিরন্তন শিখা নিভে থাকার তথ্য ঘিরে নতুন প্রশ্ন

ক্রয়ক্ষমতা রক্ষায় বড় পদক্ষেপ সামাজিক নিরাপত্তা ও খাদ্য সহায়তায় রেকর্ড বরাদ্দ

কারখানা বন্ধে উদ্বেগ, রেমিট্যান্সে বাড়ছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

দুবাইয়ে আটক বেনজীর আহমেদকে ছেড়ে দেওয়া হয়েছে

দিল্লি বিমানবন্দরে আটকা পড়লেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা :ধরলেন ফিরতি ফ্লাইট

বাংলাদেশিদের টার্গেট করে পাকিস্তান-সংশ্লিষ্ট অঙ্গ পাচার চক্রের অভিযোগ

‘থানা পুড়িয়ে দিয়েছি’ বলে আলোচনায় আসা সন্ত্রাসী, ধাওয়ার অভিযোগ তুলে থানায় আশ্রয়

ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে ব্যাপক সংঘর্ষ

স্ট্রিট লাইটিংয়ের নতুন প্রযুক্তি শিখতে রাজশাহী সিটি করপোরেশনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর নির্দেশনা

১০

বিশ্ব-দানবের মুখোশ খুললেন জয়শঙ্কর

১১

সংসদে তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ

১২

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ২০৯ ধর্ষণ: টিআইবি

১৩

৭ জুনকে কেন্দ্র করে মাঠে বাড়তি নজরদারি সম্ভাব্য ঝটিকা মিছিলের আশঙ্কায় জেলা পুলিশকে সতর্কবার্তা

১৪

ছয় দফা থেকে স্বাধীনতা: বাঙালির মুক্তিযাত্রার স্মরণীয় দিন

১৫

সংকটে ব্যাংক খাত, তবু সেখানেই সরকারের ভরসা

১৬

কুয়েত-বাহরাইনে হামলার পর তেহরানের কড়া বার্তা ,হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

১৭

কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় শুরু

১৮

বছরের মধ্যেই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

১৯

জ্বালানি তেলের পর বাড়ল বিদ্যুতের দাম

২০