banglawebs
৯ ডিসেম্বর ২০২৫, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার আইজিপিকে অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল ২টা ৫০ মিনিট থেকে ৩টা ৫৫ মিনিট পর্যন্ত প্রায় এক ঘণ্টা শাহবাগের গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করে রাখে সংগঠনের নেতাকর্মীসহ ওয়ারী, গেন্ডারিয়া, পুরান ঢাকা ও আশপাশ এলাকার সহস্রাধিক মানুষ। অবরোধের কারণে শাহবাগ এলাকায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

শহীদ পিন্টু স্মৃতি সংসদের সভাপতি রফিক আহমেদ ডলার বলেন, ‘শহীদ পিন্টু হত্যার বিচারের দাবিতে আজ শাহবাগ অবরোধ করেছি। আমরা এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই। একই সঙ্গে আইজিপিকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করে তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

এদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বর্তমানে শাহবাগ ব্লকড। পিন্টু সাহেবের হত্যার বিচারের দাবিতে পিন্টু স্মৃতি সংসদের ব্যানারে লোকজন সড়ক অবরোধ করে আন্দোলন করছে। যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের প্রচেষ্টা চলছে।’

এর আগের দিন, রোববার জাতীয় প্রেসক্লাবে শহীদ পিন্টু স্মৃতি সংসদ আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যা’ বলে দাবি করেন তার সহধর্মিণী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার কল্পনা।

প্রতিবাদ সভায় তিনি বলেন, ‘আমি বহুবার বলেছি— আমার স্বামীকে হত্যা করা হয়েছে। স্বাধীন তদন্ত কমিশন এখন প্রমাণ করেছে এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড।’

তিনি আরও অভিযোগ করেন, পিলখানা হত্যাকাণ্ড ও ৫৭ সেনা কর্মকর্তার নির্মম হত্যা মামলায় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নাম প্রকাশিত হওয়ার পরও সরকার ব্যবস্থা নেয়নি। তিনি আইজিপি বাহারুল আলমকে অবিলম্বে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

২০১৫ সালের মে মাসে বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক অবস্থায় মারা যান। ৩ মে তাকে কারাগার থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা তাকে মৃত অবস্থায় পান। নাসিমা আক্তার কল্পনার দাবি, হাইকোর্টের চিকিৎসার নির্দেশ অমান্য করে তাকে রাজশাহীতে পাঠানো হয়, রিমান্ডে নির্যাতনের কারণে তার চোখ নষ্ট হয়ে যায়, থেরাপির জন্য আদালতের আদেশ থাকলেও তা পালন করা হয়নি।

শাহবাগ অবরোধে উপস্থিত নেতাকর্মীরা অভিযোগ করেন, পিন্টু হত্যার বিচার না হওয়া এবং তদন্ত কমিশনের প্রতিবেদনে আইজিপির নাম আসার পরও সরকারের নীরবতা জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে। এ কারণে তারা ইতোমধ্যেই ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে।

এর আগে গত ৪ ডিসেম্বর আইজিপি বাহারুল আলমকে অপসারণ করতে সরকারকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের তিন আইনজীবী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার বিরুদ্ধে ফরমায়েশি রায় ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের সমাবেশ

শিখা অনির্বাণের চিরন্তন শিখা নিভে থাকার তথ্য ঘিরে নতুন প্রশ্ন

ক্রয়ক্ষমতা রক্ষায় বড় পদক্ষেপ সামাজিক নিরাপত্তা ও খাদ্য সহায়তায় রেকর্ড বরাদ্দ

কারখানা বন্ধে উদ্বেগ, রেমিট্যান্সে বাড়ছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

দুবাইয়ে আটক বেনজীর আহমেদকে ছেড়ে দেওয়া হয়েছে

দিল্লি বিমানবন্দরে আটকা পড়লেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা :ধরলেন ফিরতি ফ্লাইট

বাংলাদেশিদের টার্গেট করে পাকিস্তান-সংশ্লিষ্ট অঙ্গ পাচার চক্রের অভিযোগ

‘থানা পুড়িয়ে দিয়েছি’ বলে আলোচনায় আসা সন্ত্রাসী, ধাওয়ার অভিযোগ তুলে থানায় আশ্রয়

ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে ব্যাপক সংঘর্ষ

১০

স্ট্রিট লাইটিংয়ের নতুন প্রযুক্তি শিখতে রাজশাহী সিটি করপোরেশনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর নির্দেশনা

১১

বিশ্ব-দানবের মুখোশ খুললেন জয়শঙ্কর

১২

সংসদে তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ

১৩

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ২০৯ ধর্ষণ: টিআইবি

১৪

৭ জুনকে কেন্দ্র করে মাঠে বাড়তি নজরদারি সম্ভাব্য ঝটিকা মিছিলের আশঙ্কায় জেলা পুলিশকে সতর্কবার্তা

১৫

ছয় দফা থেকে স্বাধীনতা: বাঙালির মুক্তিযাত্রার স্মরণীয় দিন

১৬

সংকটে ব্যাংক খাত, তবু সেখানেই সরকারের ভরসা

১৭

কুয়েত-বাহরাইনে হামলার পর তেহরানের কড়া বার্তা ,হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

১৮

কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় শুরু

১৯

বছরের মধ্যেই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

২০