sayed
২০ মে ২০২৬, ৪:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১ জুলাই থেকে তিন ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন

চাকরিজীবীদের বেতন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো আগামী ১ জুলাই থেকে বাস্তবায়ন শুরু হচ্ছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটির সুপারিশ অনুযায়ী ধাপে ধাপে এ বেতনকাঠামো কার্যকর করতে যাচ্ছে সরকার।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তিন অর্থবছরে তিন ধাপে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম দুই অর্থবছরে ৫০ শতাংশ করে মূল বেতন বৃদ্ধি করা হবে। তৃতীয় অর্থবছরে বিভিন্ন ভাতা সমন্বয় করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।

গত সপ্তাহে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটসংক্রান্ত বৈঠকে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব ও এনবিআর চেয়ারম্যানসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আগামী অর্থবছর থেকেই নতুন বেতনকাঠামোর বাস্তবায়ন শুরু হবে। তবে বাজেটের সীমাবদ্ধতা ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে।”

নতুন বেতনকাঠামোয় সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বর্তমানে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

আগের মতোই ২০টি গ্রেড বহাল থাকবে। তবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সিনিয়র সচিবদের জন্য অতিরিক্ত একটি বিশেষ ধাপ রাখার পরিকল্পনা রয়েছে।

এছাড়া বৈশাখী ভাতা বর্তমান ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সুপারিশ করা হয়েছে। ১০ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত যাতায়াত ভাতা চালুর প্রস্তাবও রয়েছে।

পেনশনভোগীরাও নতুন বেতনকাঠামোর আওতায় সুবিধা পাবেন। সুপারিশ অনুযায়ী, মাসে ২০ হাজার টাকার কম পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন প্রায় দ্বিগুণ পর্যন্ত বাড়তে পারে। এছাড়া বয়স্ক পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতাও বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

সরকারি সূত্রগুলো বলছে, নতুন বেতনকাঠামো কার্যকর হলে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতার পরিমাণও স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে।

২০২৫ সালের জুলাইয়ে গঠিত নবম জাতীয় বেতন কমিশন ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন তৈরির ক্ষেত্রে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, প্রতিবেশী দেশের বেতন কাঠামো এবং বেসরকারি খাতের সঙ্গে সামঞ্জস্যের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে।

অর্থনীতিবিদদের মতে, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি প্রয়োজন হলেও এর পাশাপাশি প্রশাসনিক সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ জুনকে কেন্দ্র করে মাঠে বাড়তি নজরদারি সম্ভাব্য ঝটিকা মিছিলের আশঙ্কায় জেলা পুলিশকে সতর্কবার্তা

ছয় দফা থেকে স্বাধীনতা: বাঙালির মুক্তিযাত্রার স্মরণীয় দিন

সংকটে ব্যাংক খাত, তবু সেখানেই সরকারের ভরসা

কুয়েত-বাহরাইনে হামলার পর তেহরানের কড়া বার্তা ,হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় শুরু

বছরের মধ্যেই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের পর বাড়ল বিদ্যুতের দাম

প্রায় ১৩ মাস কারাভোগের পর মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

হঠাৎ মমতার মুখে ওসমান হাদি হত্যাকাণ্ড: নতুন বিতর্কে ভারত-বাংলাদেশ রাজনীতি

১০

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অর্জন করলেন বৈশ্বিক এই মর্যাদা

১১

কিংবদন্তি নেতা তোফায়েল আহমেদ। রাজনীতির এক স্বর্ণালী অধ্যায়ের অবসান

১২

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

১৩

তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, ১৯ জন আটক

১৪

তোফায়েল আহমেদের মৃত্যুতে শেখ হাসিনার গভীর শোক

১৫

আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমদ আর নেই

১৬

বিশ্বকাপের আগে গোল উৎসবে মাতলো ব্রাজিল,

১৭

লেবাননে ইসরায়েলি অভিযান জোরদার, বিশ্ববাজারে তেলের দাম দুই শতাংশের বেশি বৃদ্ধি

১৮

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদত্যাগ

১৯

বিতর্কের কেন্দ্রে মোহসিন রশীদ: সেনাবাহিনী ও শেখ হাসিনা ইস্যুতে বিশেষ সাক্ষাৎকার

২০