sayed
৮ জুন ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্ট্রিট লাইটিংয়ের নতুন প্রযুক্তি শিখতে রাজশাহী সিটি করপোরেশনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর নির্দেশনা

স্ট্রিট লাইটিংয়ের নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে জ্ঞান আহরণের উদ্দেশ্যে ফ্রান্স সফরের প্রস্তাবিত প্রতিনিধিদলের তালিকায় পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসকের বিদেশ সফরের প্রস্তাব অনুমোদন না দিয়ে কেবল নির্বাহী প্রকৌশলীকে সফরের অনুমতি দেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।

সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো সার-সংক্ষেপের ওপর দেওয়া নির্দেশনা থেকে এ তথ্য জানা যায়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, স্ট্রিট লাইটিংয়ের আধুনিক ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জনের জন্য রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান এবং নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইটের ফ্রান্স সফরের প্রস্তাব পাঠানো হয়েছিল। স্থানীয় সরকার বিভাগ এ প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থাপন করে।

তবে প্রস্তাব পর্যালোচনার পর প্রধানমন্ত্রী নির্দেশনা দেন যে, এ ধরনের প্রযুক্তিগত জ্ঞান অর্জনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রকৌশলীর অংশগ্রহণই অধিক কার্যকর হবে। নির্দেশনায় বলা হয়, “এ বিষয়ে কোনো প্রকৌশলী জ্ঞান আহরণ করলে তা রাজশাহী সিটি করপোরেশনের কাজে সরাসরি লাগবে। প্রশাসক প্রকৌশলী নন বিধায় তার এ সফরে অংশগ্রহণের প্রয়োজনীয়তা নেই।”

এর ফলে কেবল নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট প্রয়োজন অনুসারে সফরে অংশ নিতে পারবেন বলে সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় আরও বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা গ্রহণ করা উচিত। এতে দেশের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি পাবে এবং স্থানীয় পর্যায়ে উদ্ভাবনী সমাধান বিকাশের সুযোগ সৃষ্টি হবে।

জানা গেছে, সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে ফ্রান্সের সিগনিফাই আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শন এবং আধুনিক স্ট্রিট লাইটিং প্রযুক্তি সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে এই সফরের আয়োজন করা হয়েছিল।

সংশ্লিষ্ট মহলের মতে, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত সরকারি বিদেশ সফরকে আরও ফলপ্রসূ, প্রয়োজনভিত্তিক এবং দক্ষতাকেন্দ্রিক করার প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে সরকারি ব্যয় ব্যবস্থাপনায় কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ট্রিট লাইটিংয়ের নতুন প্রযুক্তি শিখতে রাজশাহী সিটি করপোরেশনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বিশ্ব-দানবের মুখোশ খুললেন জয়শঙ্কর

সংসদে তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ২০৯ ধর্ষণ: টিআইবি

৭ জুনকে কেন্দ্র করে মাঠে বাড়তি নজরদারি সম্ভাব্য ঝটিকা মিছিলের আশঙ্কায় জেলা পুলিশকে সতর্কবার্তা

ছয় দফা থেকে স্বাধীনতা: বাঙালির মুক্তিযাত্রার স্মরণীয় দিন

সংকটে ব্যাংক খাত, তবু সেখানেই সরকারের ভরসা

কুয়েত-বাহরাইনে হামলার পর তেহরানের কড়া বার্তা ,হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় শুরু

বছরের মধ্যেই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

১০

জ্বালানি তেলের পর বাড়ল বিদ্যুতের দাম

১১

প্রায় ১৩ মাস কারাভোগের পর মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

১২

১৩

হঠাৎ মমতার মুখে ওসমান হাদি হত্যাকাণ্ড: নতুন বিতর্কে ভারত-বাংলাদেশ রাজনীতি

১৪

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অর্জন করলেন বৈশ্বিক এই মর্যাদা

১৫

কিংবদন্তি নেতা তোফায়েল আহমেদ। রাজনীতির এক স্বর্ণালী অধ্যায়ের অবসান

১৬

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

১৭

তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, ১৯ জন আটক

১৮

তোফায়েল আহমেদের মৃত্যুতে শেখ হাসিনার গভীর শোক

১৯

আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমদ আর নেই

২০