sayed
২৭ মে ২০২৬, ৮:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সালাহউদ্দিনের হস্তক্ষেপে বেঁচে গেল ‘ট্রাম্প’, ফিরছে নারায়ণগঞ্জের খামারে

ট্রাম্প

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ব্যাপক আলোচনায় আসা অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আপাতত কোরবানি হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে মহিষটিকে আবারও নারায়ণগঞ্জের খামারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার (২৭ মে) যমুনা টেলিভিশনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দিয়ে মহিষটি খামারে ফেরত নেওয়া হয়েছে। আপাতত সেখানে মহিষটির লালন-পালন চলবে।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই মহিষটির নাম রাখেন ‘ট্রাম্প’। অ্যালবিনো জাতের এই বিরল মহিষটির চুল ও চোখের গঠন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট Donald Trump–এর সঙ্গে মিল থাকায় এমন নাম দেওয়া হয়।

অদ্ভুত নাম ও ব্যতিক্রমী চেহারার কারণে খুব দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে ৭০০ কেজি ওজনের এই মহিষটি। ভাইরাল হওয়ার আগেই রাজধানীর জিনজিরা এলাকার এক ক্রেতা সামির ৫৫০ টাকা কেজি দরে মহিষটি কিনে নেন।

পরে মহিষটিকে একনজর দেখতে খামারে ভিড় করেন নানা বয়সী মানুষ। শুধু নারায়ণগঞ্জ নয়, বরিশাল, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা থেকেও অনেকে এটি দেখতে আসেন। অনেকেই মহিষটি কিনতে না পেরে হতাশা প্রকাশ করেন।

দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও জায়গা করে নেয় আলোচিত এই মহিষ। এএফপি, রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয় ‘ডোনাল্ড ট্রাম্প’-এর খবর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিখা অনির্বাণের চিরন্তন শিখা নিভে থাকার তথ্য ঘিরে নতুন প্রশ্ন

ক্রয়ক্ষমতা রক্ষায় বড় পদক্ষেপ সামাজিক নিরাপত্তা ও খাদ্য সহায়তায় রেকর্ড বরাদ্দ

কারখানা বন্ধে উদ্বেগ, রেমিট্যান্সে বাড়ছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

দুবাইয়ে আটক বেনজীর আহমেদকে ছেড়ে দেওয়া হয়েছে

দিল্লি বিমানবন্দরে আটকা পড়লেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা :ধরলেন ফিরতি ফ্লাইট

বাংলাদেশিদের টার্গেট করে পাকিস্তান-সংশ্লিষ্ট অঙ্গ পাচার চক্রের অভিযোগ

‘থানা পুড়িয়ে দিয়েছি’ বলে আলোচনায় আসা সন্ত্রাসী, ধাওয়ার অভিযোগ তুলে থানায় আশ্রয়

ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে ব্যাপক সংঘর্ষ

স্ট্রিট লাইটিংয়ের নতুন প্রযুক্তি শিখতে রাজশাহী সিটি করপোরেশনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর নির্দেশনা

১০

বিশ্ব-দানবের মুখোশ খুললেন জয়শঙ্কর

১১

সংসদে তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ

১২

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ২০৯ ধর্ষণ: টিআইবি

১৩

৭ জুনকে কেন্দ্র করে মাঠে বাড়তি নজরদারি সম্ভাব্য ঝটিকা মিছিলের আশঙ্কায় জেলা পুলিশকে সতর্কবার্তা

১৪

ছয় দফা থেকে স্বাধীনতা: বাঙালির মুক্তিযাত্রার স্মরণীয় দিন

১৫

সংকটে ব্যাংক খাত, তবু সেখানেই সরকারের ভরসা

১৬

কুয়েত-বাহরাইনে হামলার পর তেহরানের কড়া বার্তা ,হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

১৭

কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় শুরু

১৮

বছরের মধ্যেই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

১৯

জ্বালানি তেলের পর বাড়ল বিদ্যুতের দাম

২০