sayed
২০ মে ২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল

চ্যাম্পিয়ন আর্সেনাল

দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। এক ম্যাচ হাতে রেখেই ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়ন হয়েছে মিকেল আর্তেতার দল।

মঙ্গলবার রাতে বোর্নমাউথের সঙ্গে ১-১ গোলে ড্র করে শিরোপার দৌড় থেকে ছিটকে যায় ম্যানচেস্টার সিটি। ফলে শেষ ম্যাচের আগেই শিরোপা নিশ্চিত হয়ে যায় আর্সেনালের।

শিরোপার লড়াইয়ে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না পেপ গার্দিওলার দলের সামনে। তবে বোর্নমাউথের বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়ে সিটি। প্রথমার্ধে ইলি জুনিয়র কোপির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

গোল শোধে পুরো ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ চালায় ম্যানসিটি। সুযোগও তৈরি করে অনেক। তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে সমতা ফেরাতে পারেনি তারা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আর্লিং হলান্ড গোল করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।

৩৭ ম্যাচ শেষে আর্সেনালের সংগ্রহ ৮২ পয়েন্ট। সমান ম্যাচে ম্যানসিটির পয়েন্ট ৭৮। ফলে শেষ ম্যাচ এখন দুই দলের কাছেই শুধুই আনুষ্ঠানিকতা।

এটি আর্সেনালের ইতিহাসে ১৪তম ইংলিশ লিগ শিরোপা, যা ইংলিশ ফুটবলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ।

সবশেষ ২০০৩-০৪ মৌসুমে আর্সেনাল প্রিমিয়ার লিগ জিতেছিল। এরপর বহুবার খুব কাছে গিয়েও শিরোপা ছুঁতে পারেনি গানাররা। বিশেষ করে গত কয়েক মৌসুমে বারবার আক্ষেপে পুড়তে হয়েছে উত্তর লন্ডনের ক্লাবটিকে।

২০২২-২৩ মৌসুমে মাত্র ৫ পয়েন্ট এবং ২০২৩-২৪ মৌসুমে মাত্র ২ পয়েন্টের ব্যবধানে শিরোপা হাতছাড়া হয়েছিল তাদের। দুইবারই ট্রফি জিতেছিল ম্যানচেস্টার সিটি।

তবে এবার আর ভুল করেনি আর্সেনাল। ২০১৯ সালে দায়িত্ব নেওয়া কোচ মিকেল আর্তেতার অধীনে অবশেষে প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ পেল ক্লাবটি।

এর আগে আর্তেতার নেতৃত্বে আর্সেনাল এফএ কাপ ও দুটি কমিউনিটি শিল্ড জিতেছিল। তবে এবারই তিনি এনে দিলেন বহু প্রতীক্ষিত লিগ শিরোপা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ জুনকে কেন্দ্র করে মাঠে বাড়তি নজরদারি সম্ভাব্য ঝটিকা মিছিলের আশঙ্কায় জেলা পুলিশকে সতর্কবার্তা

ছয় দফা থেকে স্বাধীনতা: বাঙালির মুক্তিযাত্রার স্মরণীয় দিন

সংকটে ব্যাংক খাত, তবু সেখানেই সরকারের ভরসা

কুয়েত-বাহরাইনে হামলার পর তেহরানের কড়া বার্তা ,হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় শুরু

বছরের মধ্যেই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের পর বাড়ল বিদ্যুতের দাম

প্রায় ১৩ মাস কারাভোগের পর মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

হঠাৎ মমতার মুখে ওসমান হাদি হত্যাকাণ্ড: নতুন বিতর্কে ভারত-বাংলাদেশ রাজনীতি

১০

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অর্জন করলেন বৈশ্বিক এই মর্যাদা

১১

কিংবদন্তি নেতা তোফায়েল আহমেদ। রাজনীতির এক স্বর্ণালী অধ্যায়ের অবসান

১২

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

১৩

তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, ১৯ জন আটক

১৪

তোফায়েল আহমেদের মৃত্যুতে শেখ হাসিনার গভীর শোক

১৫

আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমদ আর নেই

১৬

বিশ্বকাপের আগে গোল উৎসবে মাতলো ব্রাজিল,

১৭

লেবাননে ইসরায়েলি অভিযান জোরদার, বিশ্ববাজারে তেলের দাম দুই শতাংশের বেশি বৃদ্ধি

১৮

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদত্যাগ

১৯

বিতর্কের কেন্দ্রে মোহসিন রশীদ: সেনাবাহিনী ও শেখ হাসিনা ইস্যুতে বিশেষ সাক্ষাৎকার

২০