sayed
২০ মে ২০২৬, ৩:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদের আগে ব্যাংকে নগদ টাকার সংকট, চাহিদা মেটাতে হিমশিম

ব্যাংকে নগদ টাকার সংকট

কুরবানির ঈদ সামনে রেখে দেশে ব্যাংক খাতে নগদ টাকার তীব্র সংকট দেখা দিয়েছে। চাহিদা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক থেকে টাকা না পাওয়ায় গ্রাহকদের কাঙ্ক্ষিত পরিমাণ অর্থ দিতে পারছে না বাণিজ্যিক ব্যাংকগুলো।

ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, ঈদ উপলক্ষে নগদ টাকার চাহিদা প্রতি বছরই বাড়ে। তবে এবার নতুন নোটের সংকট ও সরবরাহ ঘাটতির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, “কুরবানির ঈদকে কেন্দ্র করে নগদ টাকার চাহিদা ব্যাপক বেড়েছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে না। ফলে গ্রাহকদের প্রয়োজনীয় নগদ অর্থ সরবরাহে সমস্যায় পড়তে হচ্ছে।”

ব্যাংক সূত্রে জানা গেছে, একাধিক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে কয়েক হাজার কোটি টাকার চাহিদাপত্র দিলেও তার অল্প অংশ পাচ্ছে। একটি প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংক গত কয়েক দিনে প্রতিদিন শত শত কোটি টাকা চাইলেও চাহিদার তুলনায় অনেক কম বরাদ্দ পেয়েছে।

জানা গেছে, ঈদের আগে বাংলাদেশ ব্যাংক টাঁকশালের কাছে অন্তত ১৬ হাজার কোটি টাকার নতুন নোট চেয়েছিল। তবে কাগজ ও কালি সংকটের কারণে বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন সর্বোচ্চ ৮ হাজার কোটি টাকার নোট সরবরাহ করতে পারবে বলে জানিয়েছে।

এদিকে শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত পুরোনো নকশার প্রায় ১৫ হাজার ৮০০ কোটি টাকার নোট প্রস্তুত অবস্থায় থাকলেও আপাতত সেগুলো বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকাররা বলছেন, ছাপানো টাকার সংকট এবং ব্যাংক খাতের তারল্য সংকট এক বিষয় নয়। বর্তমানে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ প্রায় ২৪ লাখ কোটি টাকা। তবে বাজারে প্রচলিত ছাপানো নোটের চাহিদা ৩ লাখ ২০ হাজার থেকে ৩ লাখ ৬০ হাজার কোটি টাকার মধ্যে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ২০২৪ সালের আগস্ট-পরবর্তী সময়ে একযোগে নতুন নকশার নোট চালুর উদ্যোগ নেওয়ায় সরবরাহে চাপ তৈরি হয়েছে। সাধারণত ধাপে ধাপে নোটের নকশা পরিবর্তন করা হলেও এবার সব মূল্যমানের নোট একসঙ্গে পরিবর্তনের চেষ্টা করা হয়।

এ কারণে পুরোনো নোট বাজারে ছাড়াও সীমিত হয়ে পড়ে এবং নতুন নোট সময়মতো সরবরাহ সম্ভব হয়নি।

ব্যাংকারদের অভিযোগ, চাহিদামতো নতুন নোট না পাওয়ায় বাজারে এখন প্রচুর ছেঁড়া ও ময়লাযুক্ত নোট ঘুরছে। ব্যাংকগুলো পুরোনো নোট জমা দিলেও পর্যাপ্ত নতুন নোট পাচ্ছে না।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, “নতুন নকশার নোট আনতে কিছুটা সময় লেগেছে। সে কারণেই সাময়িক সংকট তৈরি হয়েছে। খুব শিগগিরই ব্যাংকগুলোকে নতুন টাকা সরবরাহ শুরু হবে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।”

অর্থনীতিবিদরা বলছেন, ঈদের মতো বড় উৎসবের আগে নগদ টাকার সংকট সাধারণ মানুষের ভোগান্তি বাড়াতে পারে। বিশেষ করে কোরবানির পশু কেনাবেচা, ব্যবসা-বাণিজ্য ও গ্রামীণ অর্থনীতিতে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ জুনকে কেন্দ্র করে মাঠে বাড়তি নজরদারি সম্ভাব্য ঝটিকা মিছিলের আশঙ্কায় জেলা পুলিশকে সতর্কবার্তা

ছয় দফা থেকে স্বাধীনতা: বাঙালির মুক্তিযাত্রার স্মরণীয় দিন

সংকটে ব্যাংক খাত, তবু সেখানেই সরকারের ভরসা

কুয়েত-বাহরাইনে হামলার পর তেহরানের কড়া বার্তা ,হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় শুরু

বছরের মধ্যেই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের পর বাড়ল বিদ্যুতের দাম

প্রায় ১৩ মাস কারাভোগের পর মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

হঠাৎ মমতার মুখে ওসমান হাদি হত্যাকাণ্ড: নতুন বিতর্কে ভারত-বাংলাদেশ রাজনীতি

১০

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অর্জন করলেন বৈশ্বিক এই মর্যাদা

১১

কিংবদন্তি নেতা তোফায়েল আহমেদ। রাজনীতির এক স্বর্ণালী অধ্যায়ের অবসান

১২

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

১৩

তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, ১৯ জন আটক

১৪

তোফায়েল আহমেদের মৃত্যুতে শেখ হাসিনার গভীর শোক

১৫

আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমদ আর নেই

১৬

বিশ্বকাপের আগে গোল উৎসবে মাতলো ব্রাজিল,

১৭

লেবাননে ইসরায়েলি অভিযান জোরদার, বিশ্ববাজারে তেলের দাম দুই শতাংশের বেশি বৃদ্ধি

১৮

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদত্যাগ

১৯

বিতর্কের কেন্দ্রে মোহসিন রশীদ: সেনাবাহিনী ও শেখ হাসিনা ইস্যুতে বিশেষ সাক্ষাৎকার

২০