ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন চমক নিয়ে ফিরছে ‘কোক স্টুডিও বাংলা’

Reporter Name
  • Update Time : ১০:০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / ৩ Time View

আবারও নতুন আয়োজন নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে আসছে জনপ্রিয় সংগীতভিত্তিক অনুষ্ঠান ‘কোক স্টুডিও বাংলা’। ইতিমধ্যেই শুরু হয়েছে এর চতুর্থ মৌসুমের কাজ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন মৌসুমের একটি গানের দৃশ্যধারণও সম্পন্ন হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, ‘কোক স্টুডিও বাংলা’র পরিচিত মঞ্চে গান পরিবেশন করছেন দুই শিল্পী। যদিও তাদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

অনুষ্ঠান সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গত ১৪ ও ১৫ মে ঢাকায় নতুন একটি গানের দৃশ্যধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি গানগুলোর কাজও সম্পন্ন করা হবে।

তবে নতুন মৌসুমে কোন কোন শিল্পী অংশ নিচ্ছেন কিংবা প্রথম গান কবে প্রকাশ করা হবে—এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, খুব শিগগির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

এর আগে ২০২৪ সালের ১৩ এপ্রিল ‘কোক স্টুডিও বাংলা’র তৃতীয় মৌসুম শুরু হয়েছিল। পরে দীর্ঘ বিরতির পর ২০২৫ সালের ২৩ আগস্ট নতুন গান নিয়ে আবারও দর্শকদের সামনে আসে অনুষ্ঠানটি।

প্রথম তিনটি মৌসুমেই সংগীত কিউরেটরের দায়িত্ব পালন করেছেন সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। তার সংগীতায়োজন ও ভিন্নধর্মী উপস্থাপনা দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

২০২২ সালে যাত্রা শুরু করা ‘কোক স্টুডিও বাংলা’র প্রথম মৌসুমে মোট ১০টি গান প্রকাশিত হয়। দেশীয় লোকগান, আধুনিক সুর এবং ব্যতিক্রমধর্মী সংগীত উপস্থাপনার কারণে অল্প সময়ের মধ্যেই আয়োজনটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।

Tag :

Please Share This Post in Your Social Media

নতুন চমক নিয়ে ফিরছে ‘কোক স্টুডিও বাংলা’

Update Time : ১০:০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬