sayed
১৮ মে ২০২৬, ৯:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উচ্চ রক্তচাপ নিয়ে ভুল ধারণা: যা জানা জরুরি

উচ্চ রক্তচাপ

বিশ্বজুড়ে উচ্চ রক্তচাপে আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। তবে উদ্বেগের বিষয় হলো, আক্রান্তদের প্রায় অর্ধেকই জানেন না যে তাঁরা এ রোগে ভুগছেন। কারণ অধিকাংশ ক্ষেত্রেই উচ্চ রক্তচাপের কোনো স্পষ্ট উপসর্গ থাকে না। বিশেষজ্ঞদের মতে, সচেতনতার অভাব ও সমাজে প্রচলিত ভুল ধারণাগুলো এ সমস্যাকে আরও জটিল করে তুলছে।

প্রতিবছরের ১৭ মে পালিত হয় বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। এ বছরের প্রতিপাদ্য ছিল, ‘একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ’।

## তরুণদের মধ্যেও বাড়ছে ঝুঁকি

অনেকেই মনে করেন, উচ্চ রক্তচাপ শুধু বয়স্কদের রোগ। তবে চিকিৎসকদের মতে, বর্তমানে তরুণ ও যুবকদের মধ্যেও উচ্চ রক্তচাপ বাড়ছে। অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মানসিক চাপ এবং শারীরিক নিষ্ক্রিয়তা এর প্রধান কারণ।

এ ছাড়া বয়স বাড়লেই রক্তচাপ বাড়া স্বাভাবিক—এ ধারণাও সঠিক নয়। ১৮ বছরের বেশি বয়সী কারও রক্তচাপ স্বাভাবিক মাত্রা ১২০/৮০ মিমি পারদের বেশি হলে তা গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

## ‘নীরব ঘাতক’ উচ্চ রক্তচাপ

উচ্চ রক্তচাপকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, বেশির ভাগ ক্ষেত্রে কোনো ধরনের উপসর্গ ছাড়াই এটি শরীরের ক্ষতি করতে থাকে। তাই নিয়মিত রক্তচাপ মাপা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চিকিৎসকদের মতে, অনেক রোগী রক্তচাপ স্বাভাবিক হলে নিজ থেকেই ওষুধ বন্ধ করে দেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ বা পরিবর্তন করলে রক্তচাপ আবার অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারে।

## খাদ্যাভ্যাস নিয়ে ভুল ধারণা

বিশেষজ্ঞরা জানান, উচ্চ রক্তচাপের রোগীদের ডিম, দুধ বা মাংস পুরোপুরি বাদ দিতে হয় না। প্রতিদিন কুসুমসহ একটি ডিম, এক কাপ সরবিহীন দুধ এবং পরিমিত পরিমাণে মুরগির মাংস খাওয়া যেতে পারে। এমনকি সীমিত পরিমাণে চর্বিহীন গরু বা খাসির মাংসও গ্রহণ করা সম্ভব।

তবে অতিরিক্ত লবণ, প্রক্রিয়াজাত খাবার ও ভাজাপোড়া খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

অনেকে মনে করেন, কাঁচা লবণের পরিবর্তে ভাজা লবণ খেলে ক্ষতি কম হয়। কিন্তু বিশেষজ্ঞদের মতে, লবণ যেভাবেই খাওয়া হোক না কেন, অতিরিক্ত গ্রহণ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করে।

## তেঁতুল বা টক খাবার কি রক্তচাপ কমায়?

সমাজে প্রচলিত আরেকটি ধারণা হলো, তেঁতুল বা টক খাবার রক্তচাপ কমাতে সাহায্য করে। তবে চিকিৎসকদের মতে, এ দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং অতিরিক্ত লবণ মিশিয়ে এসব খাবার খেলে রক্তচাপ আরও বাড়তে পারে।

## সচেতনতাই মূল সমাধান

বিশেষজ্ঞদের মতে, অন্যের পরামর্শে বা নিজের ইচ্ছায় ওষুধ শুরু বা পরিবর্তন করা ঝুঁকিপূর্ণ। উচ্চ রক্তচাপের চিকিৎসা ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে। তাই নিয়মিত রক্তচাপ পরীক্ষা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণই এই নীরব ঘাতক নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের ভারত সফর আপাতত বাতিল, এর মধ্যেই ইসলামাবাদে ডিজিএফআইয়ের ৬ কর্মকর্তা

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঠিক করতে ঢাকায় ভারতের চার কর্মকর্তা

দেশে ফিরেই জনগণের পাশে দাঁড়াতে চাই: বিদেশি সাংবাদিকদের সামনে শেখ হাসিনা

সার্জিও গোরের সফরে হঠাৎ পরিবর্তন, বাতিল নৈশভোজ: কূটনৈতিক মহলে নানা জল্পনা

কমিটি বিলুপ্তির ঘোষণা, সিভি আহ্বান: মীরসরাইয়ে আওয়ামী লীগের সাংগঠনিক প্রক্রিয়া নিয়ে বিতর্ক

শেখ হাসিনার বিরুদ্ধে ফরমায়েশি রায় ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের সমাবেশ

শিখা অনির্বাণের চিরন্তন শিখা নিভে থাকার তথ্য ঘিরে নতুন প্রশ্ন

ক্রয়ক্ষমতা রক্ষায় বড় পদক্ষেপ সামাজিক নিরাপত্তা ও খাদ্য সহায়তায় রেকর্ড বরাদ্দ

কারখানা বন্ধে উদ্বেগ, রেমিট্যান্সে বাড়ছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

১০

দুবাইয়ে আটক বেনজীর আহমেদকে ছেড়ে দেওয়া হয়েছে

১১

দিল্লি বিমানবন্দরে আটকা পড়লেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা :ধরলেন ফিরতি ফ্লাইট

১২

বাংলাদেশিদের টার্গেট করে পাকিস্তান-সংশ্লিষ্ট অঙ্গ পাচার চক্রের অভিযোগ

১৩

‘থানা পুড়িয়ে দিয়েছি’ বলে আলোচনায় আসা সন্ত্রাসী, ধাওয়ার অভিযোগ তুলে থানায় আশ্রয়

১৪

ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে ব্যাপক সংঘর্ষ

১৫

স্ট্রিট লাইটিংয়ের নতুন প্রযুক্তি শিখতে রাজশাহী সিটি করপোরেশনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর নির্দেশনা

১৬

বিশ্ব-দানবের মুখোশ খুললেন জয়শঙ্কর

১৭

সংসদে তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ

১৮

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ২০৯ ধর্ষণ: টিআইবি

১৯

৭ জুনকে কেন্দ্র করে মাঠে বাড়তি নজরদারি সম্ভাব্য ঝটিকা মিছিলের আশঙ্কায় জেলা পুলিশকে সতর্কবার্তা

২০