sayed
২০ মে ২০২৬, ৪:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথমবার ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ কোডি জনসনের

কোডি জনসনের

এসিএম অ্যাওয়ার্ডসে বাজিমাত এলা ল্যাংলির, প্রথমবার ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ কোডি জনসনের

কান্ট্রি মিউজিকের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন একাডেমি অব কান্ট্রি মিউজিক (এসিএম) অ্যাওয়ার্ডস ২০২৬-এ সবচেয়ে বড় চমক দেখিয়েছেন তরুণ গায়িকা এলা ল্যাংলি। এক রাতেই সাতটি পুরস্কার জিতে পুরো আয়োজনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনায় অনুষ্ঠিত হয় কান্ট্রি মিউজিকের ৬১তম এই আয়োজন। শুরু থেকেই আলোচনায় ছিলেন এলা ল্যাংলি। যেসব বিভাগে তিনি মনোনয়ন পেয়েছিলেন, প্রায় প্রতিটিতেই জয় তুলে নেন তিনি।

তার জনপ্রিয় গান ‘চুজ ইন টেক্সাস’-এর জন্য জিতেছেন বর্ষসেরা নারী শিল্পী, শিল্পী-গীতিকার, বছরের সেরা গান এবং সেরা সিঙ্গেলসহ একাধিক পুরস্কার। একের পর এক পুরস্কার জিতে পুরো অনুষ্ঠানজুড়ে ছিলেন আলোচনার কেন্দ্রে।

বারবার মঞ্চে উঠে আবেগাপ্লুত হয়ে পড়েন এলা। শেষ পুরস্কার গ্রহণের সময় কিছুক্ষণ কথা বলতে না পেরে থেমেও যান তিনি। পরে নিজেকে সামলে নিয়ে সহশিল্পীদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিশেষভাবে ধন্যবাদ দেন লেইনলি উইলসন ও মিরান্ডা ল্যাম্বার্টকে।

এদিকে রাতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ জিতেছেন কোডি জনসন। ক্যারিয়ারে প্রথমবারের মতো এই সম্মাননা পান তিনি।

পুরস্কার হাতে নিয়ে কোডি বলেন, “সংগীত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নেশা।” একই সঙ্গে তিনি জানান, মঞ্চের বাইরের জীবনে নিজেকে একজন স্বামী, বাবা এবং খামারি হিসেবেই বেশি দেখতে ভালোবাসেন।

এদিন সেরা পুরুষ শিল্পীর পুরস্কারও যায় তার ঝুলিতে।

অ্যালবাম বিভাগেও ছিল চমক। নিজের নামের অ্যালবামের জন্য বর্ষসেরা অ্যালবামের পুরস্কার জিতেছেন পার্কার ম্যাককালাম। পুরস্কার নিতে গিয়ে মজার ছলে তিনি বলেন, “ভাবছিলাম, হয়তো আর আমাকে মঞ্চে ডাকাই হবে না।”

পুরো আয়োজনজুড়ে ছিল প্রাণবন্ত সংগীত পরিবেশনা। অনুষ্ঠানের উদ্বোধনী পারফরম্যান্স করেন গত বছরের ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ লেইনলি উইলসন।

সংগীত বিশ্লেষকদের মতে, দ্বিতীয় অ্যালবাম প্রকাশের পর থেকেই কান্ট্রি মিউজিকে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এলা ল্যাংলি। ইতোমধ্যে ঘোষণা এসেছে তার প্রথম অ্যারেনা ট্যুরেরও।

বিশ্লেষকদের ধারণা, আগামী বছর ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ বিভাগের অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে পারেন এলা ল্যাংলি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

দুবাইয়ে আটক বেনজীর আহমেদকে ছেড়ে দেওয়া হয়েছে

দিল্লি বিমানবন্দরে আটকা পড়লেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা :ধরলেন ফিরতি ফ্লাইট

বাংলাদেশিদের টার্গেট করে পাকিস্তান-সংশ্লিষ্ট অঙ্গ পাচার চক্রের অভিযোগ

‘থানা পুড়িয়ে দিয়েছি’ বলে আলোচনায় আসা সন্ত্রাসী, ধাওয়ার অভিযোগ তুলে থানায় আশ্রয়

ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে ব্যাপক সংঘর্ষ

স্ট্রিট লাইটিংয়ের নতুন প্রযুক্তি শিখতে রাজশাহী সিটি করপোরেশনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বিশ্ব-দানবের মুখোশ খুললেন জয়শঙ্কর

সংসদে তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ২০৯ ধর্ষণ: টিআইবি

১০

৭ জুনকে কেন্দ্র করে মাঠে বাড়তি নজরদারি সম্ভাব্য ঝটিকা মিছিলের আশঙ্কায় জেলা পুলিশকে সতর্কবার্তা

১১

ছয় দফা থেকে স্বাধীনতা: বাঙালির মুক্তিযাত্রার স্মরণীয় দিন

১২

সংকটে ব্যাংক খাত, তবু সেখানেই সরকারের ভরসা

১৩

কুয়েত-বাহরাইনে হামলার পর তেহরানের কড়া বার্তা ,হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

১৪

কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় শুরু

১৫

বছরের মধ্যেই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

১৬

জ্বালানি তেলের পর বাড়ল বিদ্যুতের দাম

১৭

প্রায় ১৩ মাস কারাভোগের পর মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

১৮

১৯

হঠাৎ মমতার মুখে ওসমান হাদি হত্যাকাণ্ড: নতুন বিতর্কে ভারত-বাংলাদেশ রাজনীতি

২০