sayed
১৮ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদে বিটিভির ‘আনন্দমেলা’য় থাকছেন নিশো, রুনা লায়লা, পরীমনি ও মেহজাবীন

রুনা লায়লা থেকে পরীমনি

ঈদুল আজহা উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এবারের ঈদের অন্যতম আকর্ষণ হিসেবে প্রচারিত হবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’।

গান, নাচ, কৌতুক, কুইজ ও বিশেষ পরিবেশনায় সাজানো হয়েছে এবারের আয়োজন। অনুষ্ঠানটি ঈদের দিন রাত ১০টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে। উপস্থাপনায় থাকছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, মোহাম্মদ হাসান রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন আক্তার।

এবারের পর্বে বিশেষ কোরিওগ্রাফির মাধ্যমে ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’ গানে নতুনভাবে হাজির হচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা। অন্যদিকে ‘কাল সারারাত ছিল স্বপ্নের রাত’ গান পরিবেশন করবেন বেবী নাজনীন। এই পরিবেশনার নৃত্য পরিচালনায় রয়েছেন চাঁদনী ও শাওন।

নতুন গান ‘কৃষ্ণচূড়া’ নিয়ে মঞ্চে দেখা যাবে ন্যান্সি ও ইমরানকে। গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল।

নৃত্য পরিবেশনাতেও থাকছে বিশেষ আয়োজন। অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ ‘রূপনগরের রাজকন্যা’ ভাবনায় নৃত্য পরিবেশন করবেন। পাশাপাশি ‘দূর দ্বীপবাসিনী’ গানে নাচ পরিবেশন করবেন মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর।

দর্শক অংশগ্রহণমূলক ‘রঙ’ শিরোনামের বিশেষ পর্বে থাকবেন চিত্রনায়িকা পরীমনি।

কুইজ পর্বে অংশ নিচ্ছেন কেয়া পায়েল, আতিয়া আনিসা, জেফার রহমান, ফররুখ আহমেদ রেহান, ফারহান আহমেদ জোভান ও খায়রুল বাশার।

এ ছাড়া বিশেষ পরিবেশনা নিয়ে হাজির হবেন কৌতুকশিল্পী আবু হেনা রনি। আরও অংশ নিচ্ছেন ফারুক আহমেদ, শামীম জামান ও মুকিত মোহাম্মদ জাকারিয়া। ‘অ-মানুষ’ শিরোনামের একটি বিশেষ পরিবেশনায় থাকবেন অভিনেতা সুমন ও কৌতুকশিল্পী শাওন।

সব মিলিয়ে তারকাবহুল আয়োজন, গান, নাচ, কৌতুক ও কুইজে সাজানো এবারের ‘আনন্দমেলা’ ঈদের আনন্দে যোগ করবে বাড়তি মাত্রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রয়ক্ষমতা রক্ষায় বড় পদক্ষেপ সামাজিক নিরাপত্তা ও খাদ্য সহায়তায় রেকর্ড বরাদ্দ

কারখানা বন্ধে উদ্বেগ, রেমিট্যান্সে বাড়ছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

দুবাইয়ে আটক বেনজীর আহমেদকে ছেড়ে দেওয়া হয়েছে

দিল্লি বিমানবন্দরে আটকা পড়লেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা :ধরলেন ফিরতি ফ্লাইট

বাংলাদেশিদের টার্গেট করে পাকিস্তান-সংশ্লিষ্ট অঙ্গ পাচার চক্রের অভিযোগ

‘থানা পুড়িয়ে দিয়েছি’ বলে আলোচনায় আসা সন্ত্রাসী, ধাওয়ার অভিযোগ তুলে থানায় আশ্রয়

ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে ব্যাপক সংঘর্ষ

স্ট্রিট লাইটিংয়ের নতুন প্রযুক্তি শিখতে রাজশাহী সিটি করপোরেশনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বিশ্ব-দানবের মুখোশ খুললেন জয়শঙ্কর

১০

সংসদে তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ

১১

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ২০৯ ধর্ষণ: টিআইবি

১২

৭ জুনকে কেন্দ্র করে মাঠে বাড়তি নজরদারি সম্ভাব্য ঝটিকা মিছিলের আশঙ্কায় জেলা পুলিশকে সতর্কবার্তা

১৩

ছয় দফা থেকে স্বাধীনতা: বাঙালির মুক্তিযাত্রার স্মরণীয় দিন

১৪

সংকটে ব্যাংক খাত, তবু সেখানেই সরকারের ভরসা

১৫

কুয়েত-বাহরাইনে হামলার পর তেহরানের কড়া বার্তা ,হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

১৬

কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় শুরু

১৭

বছরের মধ্যেই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

১৮

জ্বালানি তেলের পর বাড়ল বিদ্যুতের দাম

১৯

প্রায় ১৩ মাস কারাভোগের পর মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

২০