sayed
১ জুন ২০২৬, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তোফায়েল আহমেদের মৃত্যুতে শেখ হাসিনার গভীর শোক

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী এবং ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার এক শোক বিবৃতিতে শেখ হাসিনা বলেন, তোফায়েল আহমেদের মৃত্যুতে বাংলাদেশ একজন উজ্জ্বল রাজনৈতিক ব্যক্তিত্বকে হারিয়েছে এবং আওয়ামী লীগ হারিয়েছে একজন পরীক্ষিত, ত্যাগী ও দূরদর্শী নেতাকে।

শোকবার্তায় তিনি বলেন, ছাত্রজীবন থেকেই তোফায়েল আহমেদ বাঙালির স্বাধিকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং ঐতিহাসিক ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা।

শেখ হাসিনা আরও বলেন, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠায় তোফায়েল আহমেদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জনগণের কল্যাণ, উন্নয়ন এবং অসাম্প্রদায়িক মূল্যবোধ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন।

তিনি বলেন, তোফায়েল আহমেদের প্রজ্ঞা, রাজনৈতিক দূরদর্শিতা এবং আদর্শের প্রতি অবিচল নিষ্ঠা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশের রাজনীতি এবং আওয়ামী লীগ পরিবারে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

আওয়ামী লীগ সভাপতি মরহুম তোফায়েল আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের তদন্ত চলমান, তবু নৌবাহিনীর গুরুত্বপূর্ণ অপারেশনাল পদে রিয়ার অ্যাডমিরাল সাদেক

তারেক রহমানের ভারত সফর আপাতত বাতিল, এর মধ্যেই ইসলামাবাদে ডিজিএফআইয়ের ৬ কর্মকর্তা

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঠিক করতে ঢাকায় ভারতের চার কর্মকর্তা

দেশে ফিরেই জনগণের পাশে দাঁড়াতে চাই: বিদেশি সাংবাদিকদের সামনে শেখ হাসিনা

সার্জিও গোরের সফরে হঠাৎ পরিবর্তন, বাতিল নৈশভোজ: কূটনৈতিক মহলে নানা জল্পনা

কমিটি বিলুপ্তির ঘোষণা, সিভি আহ্বান: মীরসরাইয়ে আওয়ামী লীগের সাংগঠনিক প্রক্রিয়া নিয়ে বিতর্ক

শেখ হাসিনার বিরুদ্ধে ফরমায়েশি রায় ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের সমাবেশ

শিখা অনির্বাণের চিরন্তন শিখা নিভে থাকার তথ্য ঘিরে নতুন প্রশ্ন

ক্রয়ক্ষমতা রক্ষায় বড় পদক্ষেপ সামাজিক নিরাপত্তা ও খাদ্য সহায়তায় রেকর্ড বরাদ্দ

কারখানা বন্ধে উদ্বেগ, রেমিট্যান্সে বাড়ছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

১০

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

১১

দুবাইয়ে আটক বেনজীর আহমেদকে ছেড়ে দেওয়া হয়েছে

১২

দিল্লি বিমানবন্দরে আটকা পড়লেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা :ধরলেন ফিরতি ফ্লাইট

১৩

বাংলাদেশিদের টার্গেট করে পাকিস্তান-সংশ্লিষ্ট অঙ্গ পাচার চক্রের অভিযোগ

১৪

‘থানা পুড়িয়ে দিয়েছি’ বলে আলোচনায় আসা সন্ত্রাসী, ধাওয়ার অভিযোগ তুলে থানায় আশ্রয়

১৫

ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে ব্যাপক সংঘর্ষ

১৬

স্ট্রিট লাইটিংয়ের নতুন প্রযুক্তি শিখতে রাজশাহী সিটি করপোরেশনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর নির্দেশনা

১৭

বিশ্ব-দানবের মুখোশ খুললেন জয়শঙ্কর

১৮

সংসদে তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ

১৯

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ২০৯ ধর্ষণ: টিআইবি

২০