sayed
২৬ ডিসেম্বর ২০২৫, ২:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমি এসেছি আপনাদের কাছে, কিন্তু মনটা হাসপাতালে মায়ের কাছে: তারেক রহমান

আমি এসেছি আপনাদের কাছে,কিন্তু আমার মনটা পড়ে আছে হাসপাতালে মায়ের কাছে।দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেই রাজধানীর ৩০০ ফিটে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সবার উদ্দেশে দেয়া বক্তব্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কথা বলেন।

এরপর বক্তব্য শেষ করেই তিনি মাকে দেখতে ছুটে যান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানে তার মা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন। তাইতো প্রাণপ্রিয় মাকে দেখতে আট হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসার ক্লান্তি এবং বিশাল জনসমুদ্রের উচ্ছ্বাস-উদ্দীপনা মাড়িয়ে হাসপাতালে ছুটে যান তারেক রহমান।

হাসপাতালে তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। গতকাল বিকেল পৌনে ৫টার দিকে গণসংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ ত্যাগ করেন তারেক রহমান। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা করেন। সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান।

তারেক রহমানের সঙ্গে দেশে ফেরেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিমানবন্দর থেকে জুবাইদা রহমান ও জাইমা রহমান গুলশানের বাসায় চলে যান। পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে আসেন তারা। এদিকে তারেক রহমান হাসপাতালে যাবেন এমন খবরে এভারকেয়ারের সামনেও দলটির নেতাকর্মীরা ভিড় করেন। অনেকে ৩০০ ফিটের গণসংবর্ধনা মঞ্চের কাছাকাছি যেতে না পেরে তারা হাসপাতালের সামনে অবস্থান নিয়েছিলেন।

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানকে একনজর দেখতে ভিড় করেন তারা। বিএনপি নেতাকর্মীদের ভিড়ের কারণে এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়। সেখানে পুলিশ, বিজিবি ও সেনাসদস্যদের মোতায়েন করা হয়।

এর আগে দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি বিমানবন্দর থেকে সড়কপথে একটি বিশেষ বাসে করে ৩০০ ফিটের উদ্দেশে রওনা দেন। দলীয় নেতাকর্মীরা রাস্তার দুধারে হাত নেড়ে তাকে স্বাগত জানান। ৩ ঘণ্টা ১৫ মিনিট পর মঞ্চে পৌঁছান বিএনপি নেতা তারেক রহমান। তার আগে দুপুর ১১টা ৪৫ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমানটি। এর মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন তারেক রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিখা অনির্বাণের চিরন্তন শিখা নিভে থাকার তথ্য ঘিরে নতুন প্রশ্ন

ক্রয়ক্ষমতা রক্ষায় বড় পদক্ষেপ সামাজিক নিরাপত্তা ও খাদ্য সহায়তায় রেকর্ড বরাদ্দ

কারখানা বন্ধে উদ্বেগ, রেমিট্যান্সে বাড়ছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

দুবাইয়ে আটক বেনজীর আহমেদকে ছেড়ে দেওয়া হয়েছে

দিল্লি বিমানবন্দরে আটকা পড়লেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা :ধরলেন ফিরতি ফ্লাইট

বাংলাদেশিদের টার্গেট করে পাকিস্তান-সংশ্লিষ্ট অঙ্গ পাচার চক্রের অভিযোগ

‘থানা পুড়িয়ে দিয়েছি’ বলে আলোচনায় আসা সন্ত্রাসী, ধাওয়ার অভিযোগ তুলে থানায় আশ্রয়

ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে ব্যাপক সংঘর্ষ

স্ট্রিট লাইটিংয়ের নতুন প্রযুক্তি শিখতে রাজশাহী সিটি করপোরেশনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর নির্দেশনা

১০

বিশ্ব-দানবের মুখোশ খুললেন জয়শঙ্কর

১১

সংসদে তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ

১২

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ২০৯ ধর্ষণ: টিআইবি

১৩

৭ জুনকে কেন্দ্র করে মাঠে বাড়তি নজরদারি সম্ভাব্য ঝটিকা মিছিলের আশঙ্কায় জেলা পুলিশকে সতর্কবার্তা

১৪

ছয় দফা থেকে স্বাধীনতা: বাঙালির মুক্তিযাত্রার স্মরণীয় দিন

১৫

সংকটে ব্যাংক খাত, তবু সেখানেই সরকারের ভরসা

১৬

কুয়েত-বাহরাইনে হামলার পর তেহরানের কড়া বার্তা ,হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

১৭

কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় শুরু

১৮

বছরের মধ্যেই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

১৯

জ্বালানি তেলের পর বাড়ল বিদ্যুতের দাম

২০