sayed
৪ জানুয়ারী ২০২৬, ৪:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদুরোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মাদুরোর অনুপস্থিতিতে যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা পরিচালনা করবে জানিয়ে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে ততক্ষণ পর্যন্ত পরিচালনা করতে যাচ্ছে, যতক্ষণ না আমরা নিরাপদ, যথাযথ ও ন্যায়সংগত ক্ষমতা হস্তান্তর সম্পন্ন করতে পারি।’শনিবার (৩ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ফ্লোরিডার মার–আ–লাগো বাসভবনে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেছেন।ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিয়ে আসার বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মাদুরোকে আটকের এ অভিযানের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটি আমেরিকার ইতিহাসে আমেরিকার সামরিক শক্তি ও সক্ষমতার সবচেয়ে বিস্ময়কর, কার্যকর ও শক্তিশালী প্রদর্শনী।

’ট্রাম্প বলেন, মাদুরোকে ‘বিচারের আওতায় আনতে’ কারাকাসের কেন্দ্রস্থলে অবস্থিত ‘একটি শক্তিশালী সামরিক দুর্গে’ অভিযান চালায় মার্কিন বাহিনী। তিনি বলেন, ‘বিশ্বের কোনো দেশই তা অর্জন করতে পারত না, যা আমেরিকা গতকাল অর্জন (মাদুরোকে আটক) করেছে।’ ট্রাম্প আরো দাবি করেন, এ অভিযানের সময় ভেনেজুয়েলার সব সামরিক সক্ষমতাকে ‘অকার্যকর’ করে দেওয়া হয়েছিল।মাদুরোর অনুপস্থিতিতে যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা পরিচালনা করবে জানিয়ে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে ততক্ষণ পর্যন্ত পরিচালনা করতে যাচ্ছে, যতক্ষণ না আমরা নিরাপদ, যথাযথ ও ন্যায়সংগত ক্ষমতা হস্তান্তর সম্পন্ন করতে পারি।

যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা পরিচালনা করার মানে দেশটিতে মার্কিন স্থলসেনা মোতায়েন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা স্থলসেনা মোতায়েনে ভয় পাই না।’ তিনি আরো বলেন, ‘আমরা নিশ্চিত করতে যাচ্ছি, দেশটি (ভেনেজুয়েলা) যেন সঠিকভাবে পরিচালিত হয়।ভেনেজুয়েলা পরিচালনার জন্য ঠিক কোন প্রক্রিয়া অবলম্বন করা হবে, জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমরা এই মুহূর্তে লোক মনোনীত করছি এবং আমরা আপনাদের জানিয়ে দেব তাঁরা কারা।’ ভেনেজুয়েলা কে শাসন করবে, এমন প্রশ্নে নিজের ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দিকে হাত দিয়ে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘একটি নির্দিষ্ট সময়ের জন্য মূলত আমার ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা এই মানুষগুলোই মোটা দাগে দেশটি পরিচালনা করতে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে ট্রাম্প আরো বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মার্কিন তেল কম্পানিগুলোর জন্য নতুন দ্বার উন্মোচন করবে, যারা শিগগিরই দেশটির বিশাল জ্বালানি প্রকল্পগুলোতে অংশ নেবে। তিনি দাবি করেন, ‘সবাই জানে, ভেনেজুয়েলার তেলের ব্যবসা দীর্ঘ সময় ধরে ব্যর্থতায়, পুরোপুরি ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। তারা যতটা পারত, তার তুলনায় তারা প্রায় কিছুই উত্তোলন করতে পারছিল না।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আমাদের সবচেয়ে বড় মার্কিন তেল কম্পানিগুলোকে; যেগুলো বিশ্বের সবচেয়ে বড়—সেখানে পাঠাতে যাচ্ছি। তারা শত শত কোটি ডলার ব্যয় করবে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত তেল অবকাঠামো মেরামত করবে এবং দেশটির জন্য অর্থ উপার্জন শুরু করবে।

মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের মাটিতেই বিচারের মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। দুজনকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হচ্ছে জানিয়ে তিনি বলেন, মাদুরোর বিরুদ্ধে অপরাধের বিষয়ে যুক্তরাষ্ট্রের আদালতের কাছে অনেক ‘জোরালো প্রমাণ’ রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইট হাউসের সামনে গোলাগুলি, হামলাকারী নিহত

গত ২৪ ঘণ্টায় হামে আরও ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়েছে

রামিসা হত্যা মামলায় আদালতে চার্জশিট, অভিযুক্ত দুইজন

নীরব চাঁদাবাজি আশ্রয়-প্রশ্রয়দাতা ৩১৪; ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ আতঙ্কে,

নিউমুরিং টার্মিনালের দায়িত্বে থাকছে বর্তমান ঠিকাদার, বাড়তি ব্যয়ে এলএনজি আমদানির অনুমোদন

সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুনের মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক

শেখ হাসিনা বিচার মোকাবিলায় দেশে ফেরার পরিকল্পনা করছে। বাহাউদ্দিন নাছিম

পাকিস্তানের বিমানবন্দরে স্ক্রিনিং জোরদার, সতর্কতামূলক ব্যবস্থা

সচিবের সই ছাড়াই ফাইল অনুমোদন করেছিলেন আসিফ মাহমুদ : প্রতিমন্ত্রী

বাংলাদেশে শিশুদের নিরাপত্তায় ব্যর্থতা নিয়ে সতর্ক করল ইউনিসেফ

১০

হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ১৩ শিশুর

১১

তুলসী গ্যাবার্ডের পদত্যাগে ওয়াশিংটনে নতুন রাজনৈতিক আলোচনা

১২

ডলারের বিপরীতে রুপি ১৫০ হলে কী হবে? ভাইরাল পূর্বাভাসে উদ্বেগ

১৩

ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

১৪

হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু ৫০০ ছুঁই ছুঁই

১৫

হরমুজ প্রণালি পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে: ট্রাম্প

১৬

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপের অভিযোগ

১৭

গফরগাঁওয়ে গাছের সঙ্গে বাঁধা যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

১৮

চট্টগ্রামে শিশু ধর্ষণের ঘটনায় উত্তেজনা,পুলিশের গুলি

১৯

পল্লবীতে নিহত শিশুটির বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০