sayed
৪ জানুয়ারী ২০২৬, ৩:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলা-যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব স্পেনের

ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে দেশ থেকে সরিয়ে নেওয়ার পর সৃষ্ট সংকটে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে শনিবার মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে স্পেন।

এক বিবৃতিতে স্প্যানিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘স্পেন উত্তেজনা প্রশমিত করা এবং সংযম প্রদর্শনের আহ্বান জানায়।

মন্ত্রণালয় জানায়, ২০২৪ সালের ২৮ জুলাইয়ের নির্বাচনকে স্পেন স্বীকৃতি দেয়নি—যে নির্বাচনে মাদুরোকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছিল, কিন্তু বিরোধী প্রার্থী এদমুন্দো গনসালেস উরুতিয়া ফল নিয়ে আপত্তি জানান এবং পরে মাদ্রিদে আশ্রয় নেন।

বিবৃতিতে আরো বলা হয়, স্পেন ‘রাজনৈতিক কারণে দেশ ছাড়তে বাধ্য হওয়া কয়েক লাখ ভেনেজুয়েলানকে আশ্রয় দিয়েছে এবং দিতে থাকবে’ এবং দেশটির জন্য ‘একটি গণতান্ত্রিক, আলোচনাভিত্তিক ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে সহায়তা করতে প্রস্তুত।

২০২৪ সালের নির্বাচনে জাতীয় নির্বাচন পরিষদ মাদুরোকে বিজয়ী ঘোষণা করেছিল, যদিও সাইবার হামলার কথা বলে ভোটকেন্দ্রভিত্তিক সুনির্দিষ্ট ফল প্রকাশ করা হয়নি।

বিরোধীরা ওই নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে। তাদের প্রার্থী গনসালেস উরুতিয়া শেষ মুহূর্তে মারিয়া কোরিনা মাচাদোর স্থলাভিষিক্ত হয়েছিলেন—যিনি আগে প্রার্থিতা থেকে অযোগ্য ঘোষিত হন।

কিছুদিন পর গনসালেস উরুতিয়া একটি স্প্যানিশ সামরিক বিমানে ভেনেজুয়েলা ত্যাগ করে আশ্রয় পান।
নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মাচাদো পরে নাটকীয়ভাবে স্টকহোমে গিয়ে তার সঙ্গে দেখা করতে পারলেও ভোটের পর থেকেই দেশে লুকিয়ে আছেন।

আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় একটি অংশ ওই নির্বাচনের ফল মানতে রাজি নয়, যা মাদুরোকে টানা তৃতীয় মেয়াদে ছয় বছরের জন্য ক্ষমতায় থাকার পথ করে দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঠিক করতে ঢাকায় ভারতের চার কর্মকর্তা

দেশে ফিরেই জনগণের পাশে দাঁড়াতে চাই: বিদেশি সাংবাদিকদের সামনে শেখ হাসিনা

সার্জিও গোরের সফরে হঠাৎ পরিবর্তন, বাতিল নৈশভোজ: কূটনৈতিক মহলে নানা জল্পনা

কমিটি বিলুপ্তির ঘোষণা, সিভি আহ্বান: মীরসরাইয়ে আওয়ামী লীগের সাংগঠনিক প্রক্রিয়া নিয়ে বিতর্ক

শেখ হাসিনার বিরুদ্ধে ফরমায়েশি রায় ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের সমাবেশ

শিখা অনির্বাণের চিরন্তন শিখা নিভে থাকার তথ্য ঘিরে নতুন প্রশ্ন

ক্রয়ক্ষমতা রক্ষায় বড় পদক্ষেপ সামাজিক নিরাপত্তা ও খাদ্য সহায়তায় রেকর্ড বরাদ্দ

কারখানা বন্ধে উদ্বেগ, রেমিট্যান্সে বাড়ছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

দুবাইয়ে আটক বেনজীর আহমেদকে ছেড়ে দেওয়া হয়েছে

১০

দিল্লি বিমানবন্দরে আটকা পড়লেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা :ধরলেন ফিরতি ফ্লাইট

১১

বাংলাদেশিদের টার্গেট করে পাকিস্তান-সংশ্লিষ্ট অঙ্গ পাচার চক্রের অভিযোগ

১২

‘থানা পুড়িয়ে দিয়েছি’ বলে আলোচনায় আসা সন্ত্রাসী, ধাওয়ার অভিযোগ তুলে থানায় আশ্রয়

১৩

ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে ব্যাপক সংঘর্ষ

১৪

স্ট্রিট লাইটিংয়ের নতুন প্রযুক্তি শিখতে রাজশাহী সিটি করপোরেশনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর নির্দেশনা

১৫

বিশ্ব-দানবের মুখোশ খুললেন জয়শঙ্কর

১৬

সংসদে তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ

১৭

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ২০৯ ধর্ষণ: টিআইবি

১৮

৭ জুনকে কেন্দ্র করে মাঠে বাড়তি নজরদারি সম্ভাব্য ঝটিকা মিছিলের আশঙ্কায় জেলা পুলিশকে সতর্কবার্তা

১৯

ছয় দফা থেকে স্বাধীনতা: বাঙালির মুক্তিযাত্রার স্মরণীয় দিন

২০