sayed
১৬ জুন ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প রয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় ও আলোচিত প্রকল্প হলো চট্টগ্রামের আনোয়ারায় প্রতিষ্ঠিতব্য চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ।

মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল (জিওবি) থেকে ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ হিসেবে ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা অর্থায়ন করা হবে।

চীনা অর্থনৈতিক অঞ্চলের জন্য ৪,১৮৯ কোটি টাকার প্রকল্প

চট্টগ্রামের আনোয়ারায় প্রায় ৮০০ একর জমির ওপর গড়ে উঠছে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল। এই অঞ্চলের জন্য প্রয়োজনীয় বাহ্যিক অবকাঠামো নির্মাণে ৪ হাজার ১৮৯ কোটি টাকা ব্যয়ের প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে চীন সরকার ঋণ সহায়তা হিসেবে প্রায় ২ হাজার ৪৬৭ কোটি টাকা প্রদান করবে।

সরকারের প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রায় ৫০ কোটি মার্কিন ডলার বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হবে।

এই প্রকল্পের আওতায় নির্মিত হবে ১ হাজার ২৩৫ মিটার দীর্ঘ জেটি লিংক রোড, ৩৩০ মিটার দীর্ঘ একটি সেতু, ১ হাজার ১৮১ মিটার দীর্ঘ চার লেনের সংযোগ সড়ক, ২৫ মিলিয়ন লিটার ধারণক্ষমতার কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি), ২০ হাজার ডেডওয়েট টন ক্ষমতাসম্পন্ন বহুমুখী জেটি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ অবকাঠামো, সাবস্টেশন, সঞ্চালন লাইন এবং ১২ কিলোমিটার দীর্ঘ বাউন্ডারি ওয়াল।

অন্যান্য অনুমোদিত প্রকল্প

সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় ফেনী জেলার ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ অনুমোদন দেওয়া হয়।

এছাড়া নদী ব্যবস্থাপনা ও পানি সম্পদ উন্নয়নের লক্ষ্যে ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প’ নামে একটি নতুন প্রকল্প অনুমোদন করা হয়েছে।

পদ্মা নদীর ভাঙন থেকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া এবং কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষার লক্ষ্যে ‘পদ্মা নদীর ভাঙন হতে কুষ্টিয়া জেলার মিরপুর ও কুমারখালী রক্ষা প্রকল্প’-এর প্রথম সংশোধনীও অনুমোদন পেয়েছে।

অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ‘১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন’ শীর্ষক চলমান মেগা প্রকল্পের তৃতীয় সংশোধনী অনুমোদন করা হয়েছে।

৫০ কোটি টাকার কম ব্যয়ের চার প্রকল্প সম্পর্কে অবহিতকরণ

একনেক সভায় পরিকল্পনামন্ত্রী ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও চারটি প্রকল্প সম্পর্কে সভাকে অবহিত করেন। প্রকল্পগুলো হলো কক্সবাজার বিমান বাহিনী ঘাঁটিতে বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ, সাভারে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ স্থাপন, শমসেরনগরে বিএএফ শাহীন কলেজের ভৌত অবকাঠামো নির্মাণ এবং প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক ও ক্রিপিটক শিক্ষা কার্যক্রমের চতুর্থ পর্যায়।

সভায় উপস্থিতি

একনেক সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নদী ব্যবস্থাপনা, শিক্ষা সম্প্রসারণ এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

দুবাইয়ে আটক বেনজীর আহমেদকে ছেড়ে দেওয়া হয়েছে

দিল্লি বিমানবন্দরে আটকা পড়লেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা :ধরলেন ফিরতি ফ্লাইট

বাংলাদেশিদের টার্গেট করে পাকিস্তান-সংশ্লিষ্ট অঙ্গ পাচার চক্রের অভিযোগ

‘থানা পুড়িয়ে দিয়েছি’ বলে আলোচনায় আসা সন্ত্রাসী, ধাওয়ার অভিযোগ তুলে থানায় আশ্রয়

ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে ব্যাপক সংঘর্ষ

স্ট্রিট লাইটিংয়ের নতুন প্রযুক্তি শিখতে রাজশাহী সিটি করপোরেশনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বিশ্ব-দানবের মুখোশ খুললেন জয়শঙ্কর

সংসদে তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ২০৯ ধর্ষণ: টিআইবি

১০

৭ জুনকে কেন্দ্র করে মাঠে বাড়তি নজরদারি সম্ভাব্য ঝটিকা মিছিলের আশঙ্কায় জেলা পুলিশকে সতর্কবার্তা

১১

ছয় দফা থেকে স্বাধীনতা: বাঙালির মুক্তিযাত্রার স্মরণীয় দিন

১২

সংকটে ব্যাংক খাত, তবু সেখানেই সরকারের ভরসা

১৩

কুয়েত-বাহরাইনে হামলার পর তেহরানের কড়া বার্তা ,হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

১৪

কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় শুরু

১৫

বছরের মধ্যেই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

১৬

জ্বালানি তেলের পর বাড়ল বিদ্যুতের দাম

১৭

প্রায় ১৩ মাস কারাভোগের পর মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

১৮

১৯

হঠাৎ মমতার মুখে ওসমান হাদি হত্যাকাণ্ড: নতুন বিতর্কে ভারত-বাংলাদেশ রাজনীতি

২০