sayed
১৮ মে ২০২৬, ১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দেশজুড়ে স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দেশজুড়ে দোয়া, মিলাদ, প্রার্থনা ও খাদ্য বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

১৭ মে দিবসটি উপলক্ষে নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের দিকনির্দেশনায় সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

অন্যদিকে চট্টগ্রাম মহানগর  উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন এস কে ডি (সুজন)।

এছাড়া বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজুল করিম বিলাসের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। একইভাবে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের হালিশহর থানা শাখা এবং ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগেও পৃথক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দিবসটি উপলক্ষে সাধারণ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

অপরদিকে কক্সবাজার জেলার উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সাধারণ সম্পাদক স্বপন শর্মা (রনি)-র নেতৃত্বে খাদ্য বিতরণ কর্মসূচি পালিত হয়।

এদিকে ময়মনসিংহ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের চেতনা ও আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ তুলে ধরেন।

বিভিন্ন কর্মসূচিতে বক্তারা শেখ হাসিনার রাজনৈতিক নেতৃত্ব, বাংলাদেশের উন্নয়ন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৪৫ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর এর ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ জুনকে কেন্দ্র করে মাঠে বাড়তি নজরদারি সম্ভাব্য ঝটিকা মিছিলের আশঙ্কায় জেলা পুলিশকে সতর্কবার্তা

ছয় দফা থেকে স্বাধীনতা: বাঙালির মুক্তিযাত্রার স্মরণীয় দিন

সংকটে ব্যাংক খাত, তবু সেখানেই সরকারের ভরসা

কুয়েত-বাহরাইনে হামলার পর তেহরানের কড়া বার্তা ,হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় শুরু

বছরের মধ্যেই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের পর বাড়ল বিদ্যুতের দাম

প্রায় ১৩ মাস কারাভোগের পর মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

হঠাৎ মমতার মুখে ওসমান হাদি হত্যাকাণ্ড: নতুন বিতর্কে ভারত-বাংলাদেশ রাজনীতি

১০

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অর্জন করলেন বৈশ্বিক এই মর্যাদা

১১

কিংবদন্তি নেতা তোফায়েল আহমেদ। রাজনীতির এক স্বর্ণালী অধ্যায়ের অবসান

১২

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

১৩

তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, ১৯ জন আটক

১৪

তোফায়েল আহমেদের মৃত্যুতে শেখ হাসিনার গভীর শোক

১৫

আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমদ আর নেই

১৬

বিশ্বকাপের আগে গোল উৎসবে মাতলো ব্রাজিল,

১৭

লেবাননে ইসরায়েলি অভিযান জোরদার, বিশ্ববাজারে তেলের দাম দুই শতাংশের বেশি বৃদ্ধি

১৮

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদত্যাগ

১৯

বিতর্কের কেন্দ্রে মোহসিন রশীদ: সেনাবাহিনী ও শেখ হাসিনা ইস্যুতে বিশেষ সাক্ষাৎকার

২০