sayed
১৮ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইউএইর বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, বাড়ছে আঞ্চলিক উত্তেজনা

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই এ হামলার ঘটনা নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি করেছে।

আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, রোববার আবুধাবির আল-ধাফরা অঞ্চলে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটির সীমানার ভেতরে একটি ড্রোন আঘাত হানলে একটি জেনারেটরে আগুন ধরে যায়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং তেজস্ক্রিয়তার মাত্রাও স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

আমিরাতের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, আরব উপদ্বীপের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির কার্যক্রম হামলায় ব্যাহত হয়নি। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, “সব কটি ইউনিট স্বাভাবিকভাবে কাজ করছে।”

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ দায় স্বীকার করেনি। আমিরাতও প্রকাশ্যে কোনো দেশকে দায়ী করেনি।

পরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দুটি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। তবে তৃতীয় একটি ড্রোন বিদ্যুৎকেন্দ্রের সীমানার ভেতরে একটি জেনারেটরে আঘাত হানে।

বিবৃতিতে আরও বলা হয়, ড্রোনগুলো ‘পশ্চিম সীমান্ত’ দিয়ে প্রবেশ করেছিল। হামলার উৎস শনাক্তে তদন্ত চলছে।

এদিকে International Atomic Energy Agency (আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা) জানিয়েছে, হামলার ফলে একটি রিঅ্যাক্টর সাময়িকভাবে জরুরি ডিজেল জেনারেটরের ওপর নির্ভর করতে বাধ্য হয়। সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি এ ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে বলেন, পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে সামরিক হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর হামলা চালানোর পর থেকে অঞ্চলজুড়ে উত্তেজনা বৃদ্ধি পায়। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে।

সম্প্রতি ইরান আমিরাতের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার অভিযোগ তোলে। অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গোপন আমিরাত সফরের খবরও বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে, যদিও তা অস্বীকার করেছে আমিরাত সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ জুনকে কেন্দ্র করে মাঠে বাড়তি নজরদারি সম্ভাব্য ঝটিকা মিছিলের আশঙ্কায় জেলা পুলিশকে সতর্কবার্তা

ছয় দফা থেকে স্বাধীনতা: বাঙালির মুক্তিযাত্রার স্মরণীয় দিন

সংকটে ব্যাংক খাত, তবু সেখানেই সরকারের ভরসা

কুয়েত-বাহরাইনে হামলার পর তেহরানের কড়া বার্তা ,হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় শুরু

বছরের মধ্যেই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের পর বাড়ল বিদ্যুতের দাম

প্রায় ১৩ মাস কারাভোগের পর মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

হঠাৎ মমতার মুখে ওসমান হাদি হত্যাকাণ্ড: নতুন বিতর্কে ভারত-বাংলাদেশ রাজনীতি

১০

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অর্জন করলেন বৈশ্বিক এই মর্যাদা

১১

কিংবদন্তি নেতা তোফায়েল আহমেদ। রাজনীতির এক স্বর্ণালী অধ্যায়ের অবসান

১২

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

১৩

তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, ১৯ জন আটক

১৪

তোফায়েল আহমেদের মৃত্যুতে শেখ হাসিনার গভীর শোক

১৫

আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমদ আর নেই

১৬

বিশ্বকাপের আগে গোল উৎসবে মাতলো ব্রাজিল,

১৭

লেবাননে ইসরায়েলি অভিযান জোরদার, বিশ্ববাজারে তেলের দাম দুই শতাংশের বেশি বৃদ্ধি

১৮

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদত্যাগ

১৯

বিতর্কের কেন্দ্রে মোহসিন রশীদ: সেনাবাহিনী ও শেখ হাসিনা ইস্যুতে বিশেষ সাক্ষাৎকার

২০